নারায়ণগঞ্জ ০৩:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জের ডিসিকে বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সীমানা বর্ধিতকরণে গণশুনানি অনুষ্ঠিত রূপগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা ফতুল্লায় স্টেডিয়াম সংলগ্ন লিংক রোডে ট্রাকের চাপায় বৃদ্ধার মৃত্যু হরিজন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ডিসির কাছে স্মারকলিপি দিল হরিজন ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ গড়েতে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি প্রবাসীদের সুখ-দুঃখের সাথী এনটিভি: রিয়াদে জমকালো আয়োজনে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নারায়ণগঞ্জে রাস্তায় ময়লা ফেললে কঠোর ব্যবস্থা : ডিসি আইবিএন নিউজ বাংলাদেশ ব্যুরোর ডেপুটি ব্যুরো চিফ হলেন এসএম জহিরুল ইসলাম বিদ্যুৎ দেশীয় অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী রাসেল গ্রেপ্তার

কুষ্টিয়ায় সাব রেজিস্ট্রার হত্যা মামলার রায় প্রদান, ৪ জনের ফাঁসি ও ১ জনের যাবজ্জীবন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৮:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১
  • ২৪৯ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি : সুমাইয়া আক্তার শিখা

কুষ্টিয়ায় চাঞ্চল্যকর সাব রেজিস্ট্রার নূর মোহাম্মদ শাহের হত্যা মামলায় চার আসামির ফাঁসি ও এক আসামির যাবজ্জীন কারাদন্ডের আদেশ দেন আদালত। রায় ঘোষণার সময় দন্ডপ্রাপ্ত সকল আসামিই আদালতে উপস্থিত ছিলেন। মঙ্গলবার বেলা ১১ টায় কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিজ্ঞ বিচারক তাজুল ইসলাম এ রায় প্রদান করেন।

ফাঁসির দন্ডপ্রাপ্তরা হলেন সাইদুল ইসলাম (৩৭), ফারুক হোসেন (৩৮), কামাল শেখ (৪০) এবং মশিউল আলম (৪০)। একমাত্র যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত অপর আসামি হচ্ছেন মনোয়ার হোসেন ডাবলু (৩৮)। এদের মধ্যে যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত মনোয়ার হোসেন ডাবলু এবং ফাঁসির দন্ডপ্রাপ্ত সাইদুল ইসলাম কুষ্টিয়া সদর সাব রেজিস্ট্রি অফিসের স্টাফ ছিলেন।

কুষ্টিয়া জজ কোর্টের পিপি এ্যাডভোকেট অনুপ কুমার নন্দী রায় বিষয়টি নিশ্চিত করে জানান, ২০১৮ সালের ৮ অক্টোবর রাত ১১ টার দিকে দুর্বৃত্তরা কুষ্টিয়া সদর সাব রেজিস্ট্রার নূর মোহাম্মদ শাহকে শহরের আড়ুয়াপাড়া এলাকার বিসি স্ট্রিট সড়কের হানিফ আলীর বাড়ির তিনতলা ভাড়া বাসায় হাত-পা ও মুখ বেঁধে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।

হত্যাকান্ডের পরের দিন নিহতের ছোট ভাই কামরুজ্জামান বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের নামে হত্যা মামলা দায়ের করেন। ঘটনার চারদিন পর পুলিশ হত্যাকান্ডের সাথে জড়িত চারজনকে গ্রেফতার করে এবং তাদের কাছ থেকে হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি, রশিসহ বিভিন্ন আলামত জব্দ করে। পরে আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জের ডিসিকে বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা

কুষ্টিয়ায় সাব রেজিস্ট্রার হত্যা মামলার রায় প্রদান, ৪ জনের ফাঁসি ও ১ জনের যাবজ্জীবন

আপডেট সময় : ১১:২৮:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১