নারায়ণগঞ্জ ০২:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে চার মামলার সাক্ষী কে এই লিটন গাজী? অতীত ও বর্তমান রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন আড়াইহাজারে হাসপাতাল মালিকদের সংবাদ সম্মেলন: নবায়ন প্রক্রিয়াধীন, অবৈধ নয় গ্রেপ্তার এড়াতে মোটা অঙ্কের লেনদেন? এসআই অলিউল্লাহর বিরুদ্ধে গোপন বৈঠকের অভিযোগ সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি গঠন নিয়ে শুরু হয়েছে ভেলকিবাজি সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী ও ডাকাতি মামলার আসামিসহ গ্রেপ্তার ১৯ নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের গণশুনানি ভুক্তভোগীদের আস্থার স্থানে পরিণত সোনারগাঁয়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা রূপগঞ্জে পৃথক মামলায় পাঁচজনের কারাদণ্ড সরকার বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে- সমাজকল্যাণ মন্ত্রী সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ ৩জন গ্রেপ্তার

আড়াইহাজারে ঝোঁপে নিয়ে ১৩ বছরের কিশোরীকে গনধর্ষণ, আটক ৮

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২২:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১
  • ৩১৪ বার পড়া হয়েছে

আড়াইহাজার সংবাদদাতা ঃ
আড়াইহাজারে ১৩ বছরের এক কিশোরী গনধর্ষণের শিকার হয়েছে। ঘটনাটি গত ৩০ আগস্ট উপজেলার সিংরাটি এলাকায় ঘটলেও বুধবার রাতে ধর্ষিতার বাবা বাদী হয়ে ১০ জনকে আসামী করে আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করেন।
আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা জানান, কিশোরীর বাড়ী আড়াইহাজার উপজেলার বিশনন্দী ইউনিয়নের চৈতনকান্দা গ্রামে । সে তার বাবা-মায়ের সাথে রুপগঞ্জের গাউছিয়া এলাকায় ভাড়া থাকে। তারা গার্মেন্টের শ্রমিক। ঘটনার দিন কিশোরী তার বান্ধবীকে নিয়ে ভুলতায় ঘুরতে যায়। সেখান থেকে তাদের সাথে যোগ হয় বান্ধীর এক বন্ধু। এরা ৩ জন মিলে আড়াইহাজার এলাকায় ঘুরতে বের হয়। পরে ধর্ষকরা বান্ধবী ও বন্ধুকে ভয়ভীতি দেখিয়ে উপজেলার সিংরাটি এলাকায় একটি ঝোপে নিয়ে কিশোরীকে ৭ জনে মিলে গনধর্ষণ করে।
ওসি আরো জানান, ধর্ষণের ঘটনায় অভিযোগ দেওয়ার পরপরই বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৮ জনকে আটক করা হয়। ৭ জন ধর্ষক আর ৩ জন ছিল সহযোগি।
আটকৃতরা হলো মাগুরা জেলার শালিকা থানার মৃত রহিম মোল্লার ছেলে বিল্লাল( ১৯), উপজেলার সিংরাটি গ্রামের বাচ্চু মিয়ার ছেলে জাহিদ (২০), উপজেলার বান্টি উত্তর পাড়া গ্রামের ওয়াজেদ আলীর ছেলে নিরব (১৯), ময়মনসিংহের ইশ^রদী থানার কাঠাঁলিয়া গ্রামের আবুল হাসেমের ছেলে তাইজুল (১৯),উপজেলার লস্করদী পূর্বপাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে সিয়াম (১৯),একই গ্রামের সুরুজ মিয়ার ছেলে রবিন (২৩), উপজেলার আলীসাদী কান্দাপাড়া গ্রামের আবু বকরের ছেলে খাইরুল (২২) ও উপজেলার সিংরাটি গ্রামের রফিকুলের ছেলে রিফাত( ২০)।
ওসি আরো জানান, ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে চার মামলার সাক্ষী কে এই লিটন গাজী? অতীত ও বর্তমান রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন

আড়াইহাজারে ঝোঁপে নিয়ে ১৩ বছরের কিশোরীকে গনধর্ষণ, আটক ৮

আপডেট সময় : ১১:২২:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১