নারায়ণগঞ্জ ০৯:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ ৩জন গ্রেপ্তার বিন মিশাল ট্রাভেলসের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে রিয়াদে সংবাদ সম্মেলন রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ শ্রমিক অসন্তোষ নিরসন সহ শিল্পাঞ্চলে স্বস্তি ফেরাতে মাঠে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন যখন যে দল ক্ষমতায় আসে সে দলে মিশে যায় বহুরূপী বাচ্চু নাসিক ৩ নং ওয়ার্ডে বেপরোয়া ভূমিখেকো বাচ্চু শান্তিপূর্ণ দুর্গোৎসব উদযাপনে এসপি হাবিবুর রহমানকে পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় নারায়ণগঞ্জ সদর উপজেলায় একযোগে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান যুবলীগ, না যুবদল—রূপগঞ্জে আজিজুল মালুমকে ঘিরে রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন অসহায় নারীকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন দিয়ে পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জ ডিসি

ফুলবাড়ীতে জাতীয় শোক দিবস পালনে প্রস্তুতি সভা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৬:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১
  • ৩১২ বার পড়া হয়েছে

মেহেদী হাসান উজ্জ্বল,ফুলবাড়ী (দিনাজপুর):
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় স্বাস্থ্যবিধি মেনে পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদ ও প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিয়াজ উদ্দীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: আতাউর রহমান মিল্টন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: হায়দার আলী শাহ, পৌর মেয়র আলহাজ্ব মাহমুদ আলম লিটন,থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশ্রাফুল ইসলাম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানিক রতন প্রমুখ।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, গণমাধ্যম কর্মী।

সভায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় স্বাস্থ্যবিধি মেনে পালনের আগামী ১৫ আগষ্ট সকাল সাড়ে ৮টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পণ, সকাল ১১টায় ভার্চুয়াল আলোচনা সভা, বাদ যোহর মসজিদে মসজিদে দোয়া মাহফিল ও সুবিধাজনক সময় মন্দিরে মন্দিরে প্রার্থনা এবং চিত্রাংকন প্রতিযোগিতা ও রচনা প্রতিযোগীতার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ ৩জন গ্রেপ্তার

ফুলবাড়ীতে জাতীয় শোক দিবস পালনে প্রস্তুতি সভা

আপডেট সময় : ০৬:৩৬:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১