নারায়ণগঞ্জ ১০:২১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কাঁচপুরে নির্মাণাধীন আন্তঃজেলা বাস টার্মিনালের অগ্রগতি পরিদর্শনে প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ ফতুল্লায় দূষণের দায়ে আকবর ডাইংকে জরিমান নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক তুলে দিলেন ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে নাসিকের ওয়ার্ড সচিবের বিরুদ্ধে থানায় অভিযোগ বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা সিদ্ধিরগঞ্জে গোসলে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ শুভ উদ্বোধনে শিক্ষা মন্ত্রী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন, নারায়ণগঞ্জ সদরে ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে বৃক্ষরোপণ সংকট কালের অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে প্রস্তাবিত বাজেট সন্তোষজনক:বিকেএমইএ নারায়ণগঞ্জে প্রধান নিষ্কাশন খালের তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জমি উদ্ধার

আড়াইহাজারে রপ্তানিমুখী শ্রমিকেরা পেল করোনা টিকা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ৮ অগাস্ট ২০২১
  • ২৫৪ বার পড়া হয়েছে

আড়াইহাজার(নারায়ণগঞ্জ) সংবাদদাতা: করোনা ভাইরাস সুরক্ষায় এই প্রথম নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় একটি রপ্তানিমুখী টেক্সটাইল কারখানার ১ হাজার ১৭৫ শ্রমিককে কোভিড-১৯ ভ্যাকসিন দেওয়া হয়েছে।
রোববার বিকেলে উপজেলার দুপ্তারা এলাকায় মিথিলা গ্রুপের ‘মিথিলা টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ নামে কারখানায় ওই টিকা দেওয়া হয়।

এর আগে শনিবার সকাল ৯টায় শ্রমিকদের এ টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন নারায়ণগঞ্জ- (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা আফরোজ ইভা, মিথিলা গ্রুপের চেয়ারম্যান আজহার খান, ব্যবস্থাপনা পরিচালক সোহেল খান, পরিচালক কায়েস খান ও মাহবুব খান হিমেল প্রমুখ।
মিথিলা গ্রুপের চেয়ারম্যান আজহার খান বলেন, ‘শনিবার সকাল থেকে টিকা দেওয়া কার্যক্রম শুরু হয়। আজ (রোববার) বিকেল ৩টার মধ্যে ১ হাজার ১৭৫জন কর্মকর্তা-কর্মচারীদের সিনোফার্মার টিকা দেওয়া হয়। স্বাস্থ্যবিধি মেনে শ্রমিকদের টিকাও দেওয়া হয়।’
বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন (বিটিএমএ) এর পরিচালক এম. সোলায়মান বলেন, বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন এর পক্ষ থেকে কারখানার শ্রমিকদের টিকা প্রদানের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছিলাম। এর ধারাবাহিকতায় নারায়ণগঞ্জের আড়াইহাজারে মিথিলা টেক্সটাইল ইন্ডাস্ট্রিজে টিকা দেওয়া হয়েছে। সরকার পর্যায়ক্রমে সবগুলো কারখানার শ্রমিকদের টিকা প্রদান করবে।’

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কাঁচপুরে নির্মাণাধীন আন্তঃজেলা বাস টার্মিনালের অগ্রগতি পরিদর্শনে প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ

আড়াইহাজারে রপ্তানিমুখী শ্রমিকেরা পেল করোনা টিকা

আপডেট সময় : ০৬:০৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ৮ অগাস্ট ২০২১