নারায়ণগঞ্জ ০২:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে চার মামলার সাক্ষী কে এই লিটন গাজী? অতীত ও বর্তমান রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন আড়াইহাজারে হাসপাতাল মালিকদের সংবাদ সম্মেলন: নবায়ন প্রক্রিয়াধীন, অবৈধ নয় গ্রেপ্তার এড়াতে মোটা অঙ্কের লেনদেন? এসআই অলিউল্লাহর বিরুদ্ধে গোপন বৈঠকের অভিযোগ সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি গঠন নিয়ে শুরু হয়েছে ভেলকিবাজি সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী ও ডাকাতি মামলার আসামিসহ গ্রেপ্তার ১৯ নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের গণশুনানি ভুক্তভোগীদের আস্থার স্থানে পরিণত সোনারগাঁয়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা রূপগঞ্জে পৃথক মামলায় পাঁচজনের কারাদণ্ড সরকার বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে- সমাজকল্যাণ মন্ত্রী সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ ৩জন গ্রেপ্তার

আড়াইহাজারে করোনায় পল্লী বিদ্যুতের এক কর্মী মৃত্যু

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৭:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২ অগাস্ট ২০২১
  • ৩৮৮ বার পড়া হয়েছে

আড়াইহাজার  প্রতিনিধিঃ
আড়াইহাজারে করোনায় আক্রান্ত হয়ে পল্লী বিদ্যুতের কর্মী আনিসুর রহমানের (৪৩) মৃত্যু হয়েছে। রোববার রাত সাড়ে ১০ টায় তার নিজ বাসায় আইসোলশনে থাকা অবস্থায় তিনি মারা যান। তার গ্রামের বাড়ী কুমিল্লা জেলার চান্দিনা গ্রামে। তিনি ৪ বছর ধরে আড়াইহাজার উপজেলা পল্লী বিদ্যুৎ অফিসে মিটার রিডার কাম ম্যাসেন্জার হিসেবে কর্মরত ছিলেন।
আড়াইহাজার পল্লী বিদ্যুতের ডিজিএম সৈয়দা ফারজানা ইয়াসমিন জানান, গত কয়েক দিন ধরে তার জ্বর, ঠান্ডা, গলা ব্যাথা দেখা দেয়। এরপর ২৯ জুলাই তার নমুনা পরীক্ষা করার জন্য প্রেরণ করা হয়। ওই দিনই তার করোনা পজিটিভ আসে। এর মধ্যে তার অবস্থা অবনতি হতে থাকে। পরে তাকে নিজ বাসায় অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়। এরই মধ্যে রোববার রাতে তার মৃত্যু হয়। রোববার রাতেই তার লাশ তার শ্বশুরবাড়ি কুমিল্লার দৌলতপুর দাফন করা হয়। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তার মৃত্যুতে গোটা পল্লী বিদ্যুত সমিতিতে শোকের ছায়া নেমে এসেছে। জানা গেছে, আড়াইহাজার ও গোপালদী পল্লী বিদ্যুৎ অফিসের মোট ১৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে একজন মারা গেছে।
আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সায়মা আফরোজ ইভা ঘটনা নিশ্চিত করে বলেন, করোনায় তার মৃত্যু হয়েছে। এই নিয়ে আড়াইহাজারে মৃত্যুর সংখ্যা ৫ জন। তিনি সবাইকে সচেতন হওয়ার আহবান জানান। তাছাড়া ও আড়াইহাজারে প্রতিদিন বাড়ছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে চার মামলার সাক্ষী কে এই লিটন গাজী? অতীত ও বর্তমান রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন

আড়াইহাজারে করোনায় পল্লী বিদ্যুতের এক কর্মী মৃত্যু

আপডেট সময় : ১১:০৭:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২ অগাস্ট ২০২১