নারায়ণগঞ্জ ০২:১৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সোনারগাঁয়ে মাদক ও ধর্ম আবমাননাসহ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-৮ রূপগঞ্জে পাউবো কর্মকর্তার দুর্নীতির অভিযোগ তদন্তে দুদকের অভিযান প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো সদর উপজেলা প্রশাসন নারায়ণগঞ্জ জেলা কারাগারে মাদকবিরোধী সচেতনতামূলক সভা ও ৫০ বন্দিকে গার্মেন্টস কর্মে প্রশিক্ষণ নারায়ণগঞ্জে খাজা সুপার মার্কেটে জুয়ার আসরে পুলিশ সুপারের অভিযান, আটক ২৮ আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা: নারায়ণগঞ্জ সদরে মাশরুম চাষ প্রশিক্ষণ শুরু রিয়াদে বাপ্রসাফের সাংস্কৃতিক সন্ধ্যা : গান-কবিতা-আবৃত্তিতে প্রবাসী সাংবাদিক ও বাংলাদেশিদের মিলনমেলা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে অপহরণ মামলার আসামিসহ গ্রেপ্তার ১১ ডিআইটিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আরএফএল ‘ডেইলি শপ’

আড়াইহাজারে ভূয়া ডিবি পরিচয়ে নারীসহ গ্রেফতার ৫

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৬:২৫ অপরাহ্ন, রবিবার, ১ অগাস্ট ২০২১
  • ৩১৮ বার পড়া হয়েছে

আড়াইহাজার সংবাদদাতা: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ভূয়া ডিবি পরিচয়ে নারী সহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার দুপ্তরা পাল্লা এলাকা থেকে তাদের গ্রেপ্তারের পর রোববার বিকেলে এ ঘটনায় আড়াইহাজার থানায় রেখা বেগম নামে এক নারী বাদী হয়ে ৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, নেত্রকোনা বাট্টা বড় বাড়ীর শাহজাহান মিয়ার ছেলে সোহেল রানা (৩৩), গোপালগঞ্জ নোয়াপাড়া মোল্লাবাড়ীর রমজান আলী মোল্লার ছেলে রাজু মোল্লা সুজন (৩৪), তাঁর স্ত্রী মনি ইসলাম (৩৩), মুন্সীগঞ্জ শেখনগর ৫নং ওয়ার্ড আলমপুর উত্তরপাড়ার মৃত ওমর আলী হাওলাদারের ছেলে শাহাদাত হোসেন সুমন (৩২), ঢাকা আশকোনা মোল্লারটেক এলাকার আতাউর রহমান বকুল ওরফে মনিরুল ইসলামের স্ত্রী তামান্না আক্তার (২৯)।

মামলার বরাত দিয়ে আড়াইহাজার থানার ওসি আনিছুর রহমান জানান,শনিবার সন্ধ্যায় ভুক্তভোগী রেখা বেগমের বাসায় প্রবেশ করে আসামিরা। এসময় আসামিরা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ভুক্তভোগীকে গ্রেপ্তারের ভয়ভীতি দেখিয়ে ৪ লাখ টাকা চাঁদা দাবি করে। ভুক্তভোগী রেখা টাকা দিতে অনীহা প্রকাশ করলে আসামিরা ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাথারীভাবে মারধর করতে থাকে। এসময় ভুক্তভোগী চিৎকার করলে আসামিরা হত্যার হুমকি দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। রেখা বেগমের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে ৫ জনকে আটক করলেও আতাউর রহমান বকুল ওরফে মনিরুল ইসলাম নামে একজন পালিয়ে যায়। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করে থানায় নিয়ে আসে।
তিনি বলেন,এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ৫ জনকে কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

আড়াইহাজারে ভূয়া ডিবি পরিচয়ে নারীসহ গ্রেফতার ৫

আপডেট সময় : ০২:৩৬:২৫ অপরাহ্ন, রবিবার, ১ অগাস্ট ২০২১