নারায়ণগঞ্জ ০২:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে চার মামলার সাক্ষী কে এই লিটন গাজী? অতীত ও বর্তমান রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন আড়াইহাজারে হাসপাতাল মালিকদের সংবাদ সম্মেলন: নবায়ন প্রক্রিয়াধীন, অবৈধ নয় গ্রেপ্তার এড়াতে মোটা অঙ্কের লেনদেন? এসআই অলিউল্লাহর বিরুদ্ধে গোপন বৈঠকের অভিযোগ সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি গঠন নিয়ে শুরু হয়েছে ভেলকিবাজি সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী ও ডাকাতি মামলার আসামিসহ গ্রেপ্তার ১৯ নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের গণশুনানি ভুক্তভোগীদের আস্থার স্থানে পরিণত সোনারগাঁয়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা রূপগঞ্জে পৃথক মামলায় পাঁচজনের কারাদণ্ড সরকার বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে- সমাজকল্যাণ মন্ত্রী সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ ৩জন গ্রেপ্তার

কঠোর লকডাউন বাস্তবায়নে দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন ইউএনও সোহাগ হোসেন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪১:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১
  • ৩৬৬ বার পড়া হয়েছে

আড়াইহাজার(নারায়ণগঞ্জ) সংবাদদাতা: আড়াইহাজারে সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহাগ হোসেন। সোমবার (২৬ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আড়াইহাজার পৌরসভা সহ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।

No description available.

ইউএনও সোহাগ হোসেন বলেন, সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে আড়াইহাজার উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। জনগণকে স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য সচেতন করতে নিয়মিতভাবে প্রচারণা পরিচালনা করছি। উপজেলার বিভিন্ন এলাকায় আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সক্রিয় রয়েছে। বিনা কারণে মাস্ক বিহীন বাইরে বের হতে দেখলেই বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে আড়াইহাজার বাজার, গোপালদী, জাঙ্গালিয়া, উচিৎপুরা, কালিবাড়ি, কালিরহাট, পুরিন্দা, পাচঁরুখী,ইলুমদি,রামচন্দ্রদি সহ বিভিন্ন বাজারে লকডাউন বাস্তবায়নে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের ব্যাপক তৎপরতা। আড়াইহাজারে প্রবেশ পথে বেশ কিছু যানবাহন তল্লাশি করা হচ্ছে, অনেক যানবাহন ফিরিয়ে দেওয়া হয়েছে।বিনা প্রয়োজনে,মাস্ক ছাড়া রাস্তায় বের হওয়া ব্যাক্তিদের কঠোর জবাবদিহিতার মুখোমুখি হতে ও দেখা গেছে। কোথাও জনসমাগমের সংবাদ পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করতে ও দেখা গেছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহাগ হোসেন আজকে দেশে সর্বোচ্চ সংখ্যক মানুষের করোনায় মৃত্যু ও আক্রান্ত হওয়ায় লকডাউন বাস্তবায়নে আড়াইহাজার উপজেলা প্রশাসনকে প্রয়োজনে আরো কঠোর হতে নির্দেশনা দিয়েছেন। পাশাপাশি আড়াইহাজারবাসিকে সরকার ঘোষিত কঠোর লকডাউন সফল করতে সহযোগিতা করার আহ্বান জানান।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে চার মামলার সাক্ষী কে এই লিটন গাজী? অতীত ও বর্তমান রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন

কঠোর লকডাউন বাস্তবায়নে দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন ইউএনও সোহাগ হোসেন

আপডেট সময় : ০২:৪১:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১