নারায়ণগঞ্জ ০২:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য দিবস পালিত বন্দরে ৩০ কেজি গাজাসহ এক নারী মাদক কারবারি গ্রেপ্তার শ্রমিক জাগরণ মঞ্চের ১৪০ তম আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস পালিত অপরাধ দমনে পরিচিত গোলাম সারোয়ার সোনারগাঁয়ের নতুন ওসি নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর মাধ্যমে আমরা তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতে চাই:ডিসি রায়হান কবির ফতুল্লায় ডাকাতি ঘটনায় তিন ডাকাত সদস্য গ্রেপ্তার সুগন্ধা+ খাবারের ভেতর পাওয়া গেল তেলাপোকা বন্দরে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক রায়হান কবির সদর উপজেলা গোল্ডকাপ ফুটবল ফাইনালে বালকে মুসলিমনগর, বালিকায় কুতুবপুর চ্যাম্পিয়ন নারায়ণগঞ্জে দূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের সচেতনতামূলক কর্মশালা

কালাপাহাড়িয়ায় ১হাজার ৭৬ পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৫:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জুলাই ২০২১
  • ২৮৮ বার পড়া হয়েছে

আড়াইহাজার প্রতিনিধি  : করোনা অতিমারি পরিস্থিতিতে কালাপাহাড়িয়ায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৪৫০ টাকা নগদ অর্থ সহায়তা পেলেন ২২৩ পরিবার এবং ভিজিএফ এর ১০ কেজি করে চাল পেলেন ৮৫৩ পরিবার।
রবিবার (১৮ জুলাই) সকালে নগদ অর্থ সহায়তা অনুষ্ঠানের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী সাইফুল ইসলাম স্বপন। এর আগে ভিজিএফ এর ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ ইসহাক, ফোকাল পার্সন মোঃ জিয়াউর রহমান।
চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন বলেন, করোনা মহামারী পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ধারাবাহিকভাবে অসহায়, দুস্থ, হতদরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে ত্রাণ সহায়তার পাশাপাশি নগদ অর্থ সহায়তা করে আসছি। ভবিষ্যতে ও এই ধারা অব্যাহত থাকবে। তিনি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু’র পক্ষ থেকে ইউনিয়নের জনগণকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানান। তিনি সরকার ঘোষিত স্বাস্থ্য বিধি মেনে পবিত্র ঈদ উদযাপন করতে সবাইকে অনুরোধ করেন।
নির্বাচিত প্রতিটি অসহায় দুস্থ পরিবারের সদস্যদের হাতে ৪৫০ টাকা করে তুলে দেয়া হয়।যথাযথ সামাজিক দূরত্ব বজায় রেখে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দের উপস্থিতিতে নগদ এ অর্থ সহায়তা প্রদান করা হয়। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মঞ্জুর হোসেন, ইউনিয়ন পরিষদ সদস্য আবুল কাশেম, রূপ মিয়া,মিছির আলী, আলমগীর,আছমা আক্তার প্রমুখ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য দিবস পালিত

কালাপাহাড়িয়ায় ১হাজার ৭৬ পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ

আপডেট সময় : ০৬:৫৫:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জুলাই ২০২১