নারায়ণগঞ্জ ০৮:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কাঁচপুরে নির্মাণাধীন আন্তঃজেলা বাস টার্মিনালের অগ্রগতি পরিদর্শনে প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ ফতুল্লায় দূষণের দায়ে আকবর ডাইংকে জরিমান নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক তুলে দিলেন ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে নাসিকের ওয়ার্ড সচিবের বিরুদ্ধে থানায় অভিযোগ বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা সিদ্ধিরগঞ্জে গোসলে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ শুভ উদ্বোধনে শিক্ষা মন্ত্রী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন, নারায়ণগঞ্জ সদরে ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে বৃক্ষরোপণ সংকট কালের অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে প্রস্তাবিত বাজেট সন্তোষজনক:বিকেএমইএ নারায়ণগঞ্জে প্রধান নিষ্কাশন খালের তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জমি উদ্ধার

 র‌্যাবের অভিযানে হেরোইন ও ইয়াবাসহ দুই সহোদর গ্রেফতার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুলাই ২০২১
  • ২৫৫ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে র‌্যাব-১১’র মাদক বিরোধী অভিযানে হেরোইন ও ইয়াবাসহ সাইফুল ইসলাম (২৬) ও নাসির (৩৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তারা সম্পর্কে সহোদর ভাই। শুক্রবার (১৬ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিএসসি’র একটি বিশেষ আভিযানিক দল সোনারগাঁ থানার কাঁচপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে হাতে-নাতে গ্রেফতার করে। এসময় ৫ গ্রাম হেরোইন ও ১০৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং তাদের হেফাজত হতে মাদক বিক্রয়ের নগদ ১ লাখ ৮৬ হাজার ৬ শত ১০ টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার কাঁচপুর এলাকার হাজী মো: পিয়ার আলীর ছেলে মো: সাইফুল ইসলাম ও মো: নাসির।
একই দিন বিকালে সিদ্ধিরগঞ্জের আদমজীনগরে অবস্থিত র‌্যাব-১১’র সদর দপ্তর থেকে উপ-পরিচালক, লে: কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ আইন শৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য হেরোইন ও ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এ বিষয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কাঁচপুরে নির্মাণাধীন আন্তঃজেলা বাস টার্মিনালের অগ্রগতি পরিদর্শনে প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ

 র‌্যাবের অভিযানে হেরোইন ও ইয়াবাসহ দুই সহোদর গ্রেফতার

আপডেট সময় : ০৬:৪৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুলাই ২০২১