নারায়ণগঞ্জ ০৮:২৫ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী সালাউদ্দিন চৌধুরী অপপ্রচারের প্রতিবাদে ‎রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে বিভিন্ন পশুর হাট পরিদর্শনে ডিসি মো. রায়হান কবির সামর্থ্য অনুযায়ী অসহায়দের পাশে দাঁড়ানো প্রতিটি মুমিনের দায়িত্ব- আবদুল জব্বার ঈদকে সামনে রেখে হাট-বাজার ও বসতবাড়ির নিরাপত্তায় থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: ডিসি রায়হান কবির ইসলামী ব্যাংকের এমডিকে পুনর্বহাল ও এস আলমের দোসরদের বহিষ্কারের দাবিতে চিটাগাং রোডে মানববন্ধন নাসিক ৪ নং ওয়ার্ডের টাইগার মিলস মাঠের গরুর হাটের শুভ উদ্বোধন ঈদ-উল-আযহা উপলক্ষে পশু জবাই, চামড়া সংরক্ষণ ও বিনামূল্যে লবণ বিতরণ বিষয়ক সচেতনতা কার্যক্রম নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগ’: শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ ফতুল্লায় ৬ বছরের শিশু ধর্ষণ: ডিসি-এসপির থানা পরিদর্শন, সর্বোচ্চ আইনি ব্যবস্থার নির্দেশ

আড়াইহাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে শ্রমিক নিহত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১১:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১
  • ২৩৩ বার পড়া হয়েছে

মো: জিয়াউর রহমান:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছিনতাইকারী দলের ছুরিকাঘাতে মোঃ আশেকে মোস্তফা (২১) নামে এক ববিন মিলের শ্রমিক নিহত হয়েছে। মঙ্গলবার (১৩জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের মনোহরদী এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১০টার দিকে মনোহরদীতে অবস্থিত আমজাদ হোসেন ভ‚ইয়ার টেক্সটাইল মিলের সামনে রাস্তায় দাড়িয়ে মোঃ আশেকে মোস্তফা মোবাইল ফোনে কথা বলছিল। ওই সময় একটি সিএনজি অটোরিক্সা দিয়ে কয়েকজন ছিনতাইকারী এসে মোঃ আশেকে মোস্তফার ব্যবহৃত ফোনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
ওই সময় ছিনতাইকারীদের সাথে তার ধস্তাধস্তি হয়।

এক পর্যায়ে ছিনতাইকারীরা আশেকে মোস্তফাকে এলোপাথারী ছুরিকাঘাত করে মোবাইলটি নিয়ে সিএনজি অটোরিক্সা যোগে পালিয়ে যায়। এই সময় তার ডাক চিৎকারে আশে-পাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপপালে নেওয়া পথে সে মারা যায়।

পরে খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ গভীররাতে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করেন।

নিহত মোঃ আশেকে মোস্তফা ময়মনসিংহ সদর থানার সিরতা গ্রামের মোঃ নবীহোসেনের ছেলে এবং সে মনোহরদী গ্রামের বাবলুর ববিনের মিলের শ্রমিকের কাজ করত বলে পুলিশ জানায়। সে মনোহরদী গ্রামের রুহুল আমিন ভ‚ইয়ার ম্যাসের ভাড়াটিয়া ছিল।

আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে মামলা হয়েছে এবং খুব দ্রæতই জড়িতদের গ্রেফতার করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী সালাউদ্দিন চৌধুরী

আড়াইহাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে শ্রমিক নিহত

আপডেট সময় : ০৮:১১:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১