নারায়ণগঞ্জ ০৭:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা সিদ্ধিরগঞ্জে গোসলে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ শুভ উদ্বোধনে শিক্ষা মন্ত্রী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন, নারায়ণগঞ্জ সদরে ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে বৃক্ষরোপণ সংকট কালের অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে প্রস্তাবিত বাজেট সন্তোষজনক:বিকেএমইএ নারায়ণগঞ্জে প্রধান নিষ্কাশন খালের তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জমি উদ্ধার নারায়ণগঞ্জে ১৫ জুন থেকে ৮ দিনব্যাপী বিতর্ক উৎসব, অংশ নিচ্ছে ৬৪ শিক্ষা প্রতিষ্ঠান শীঘ্রই কুতুবপুরে মাদক-সন্ত্রাসবিরোধী অভিযান: এসপি মিজানুর রহমান মুন্সি যুবদল নেতার দখলে থাকা তাঁতি লীগ নেতার অফিস এখন মাদকের আখড়া! নারায়ণগঞ্জে কল্যাণী খাল দখলমুক্ত করতে জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

লাঙ্গলবন্দ ব্রীজ মেরামতের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১
  • ২৮২ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধি :

নারায়ণগঞ্জের বন্দরের লাঙ্গলবন্দ ব্রীজ মেরামতের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছে পন্য পরিবহনের পাশাপাশি কোরবানীর পশুবাহী ট্রাক চালকরা। বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটি সড়ক ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক । এ সড়ক দিয়ে প্রতিনিয়ত নারায়ণগঞ্জ সহ বিভিন্ন জেলার মালবাহি গাড়িও চলাচল করে। কিন্তু এই গুরুত্বপূর্ণ মহাসড়ক টি গতকাল সোমবার (১২ জুলাই ) রাত ১০টা থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত চট্টগ্রামগামী লেনে এখনো চলছে এই যানজট !

জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগঁাও ও বন্দরের সীমান্তবতর্ী লাঙ্গলবন্দ ব্রীজ মেরামত করার জন্য বন্ধ করে রেখেছে সড়ক বিভাগ। তাই বিকল্প রাস্তা হিসেবে লাঙ্গলবন্দ-লাঙ্গলবন্দ বাজার-মিনারবাড়ি বাজার-মোগড়াপাড়া রুটে যাতায়াত করবে। এ জন্য সোনারগঁা রুটে যানজটের চাপ অনেক। যানজট সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে হাইওয়ে পুলিশের !

এ বিষয়ে কাচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুজ্জামান বলেন, লাঙ্গলবন্দ ব্রীজ মেরামতের কাজ চলায় ব্যপক যানযটের সৃষ্টি হয়েছে। ঘন্টার পর ঘন্টা যান চলাচল বন্ধ থাকার পর আবার যানবাহন চলে, কিছুক্ষন পর আবারো যানজট লেগে যায়। আমরা যতটা সম্ভব যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছি।

উল্লেখ্য, গত ৮ জুলাই নারায়ণগঞ্জ সড়ক বিভাগ থেকে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়েছিলো, ‘লাঙ্গলবন্দ ব্রীজের ঢাকামূখী লেনটিনের পাত ক্ষতিগ্রস্ত হওয়ায় সড়ক ও জনপথ বিভাগ ওই ব্রীজের পাতটি তুলে ঢালাই দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাই ১২ জুলাই সকাল ৮টা থেকে ১৪ জুলাই দুপুর ১২টা পর্যন্ত ব্রীজের উভয় লেন বন্ধ থাকবে।ওই সময়ে মহাসড়কে চলাচল কারী হালকা যানসমূহ লাঙ্গলবন্দ-লাঙ্গলবন্দ বাজার-মিনারবাড়ি বাজার-মোগড়াপাড়া রুটে যাতায়াত করবে। এছাড়া ভাড়ী গাড়িগুলো কুমিল্লা ক্যান্টনমেন্ট-ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা/সিলেট মহাসড়ক-কাচপুর রুটে যাতায়াত করবে। ১৪ জুলাই দুপুর ১২টার পর থেকে মহাসড়কে নিয়মিত রুটে যান চলবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা

লাঙ্গলবন্দ ব্রীজ মেরামতের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

আপডেট সময় : ১২:৩৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১