নারায়ণগঞ্জ ০৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অপপ্রচারের প্রতিবাদে ‎রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে বিভিন্ন পশুর হাট পরিদর্শনে ডিসি মো. রায়হান কবির সামর্থ্য অনুযায়ী অসহায়দের পাশে দাঁড়ানো প্রতিটি মুমিনের দায়িত্ব- আবদুল জব্বার ঈদকে সামনে রেখে হাট-বাজার ও বসতবাড়ির নিরাপত্তায় থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: ডিসি রায়হান কবির ইসলামী ব্যাংকের এমডিকে পুনর্বহাল ও এস আলমের দোসরদের বহিষ্কারের দাবিতে চিটাগাং রোডে মানববন্ধন নাসিক ৪ নং ওয়ার্ডের টাইগার মিলস মাঠের গরুর হাটের শুভ উদ্বোধন ঈদ-উল-আযহা উপলক্ষে পশু জবাই, চামড়া সংরক্ষণ ও বিনামূল্যে লবণ বিতরণ বিষয়ক সচেতনতা কার্যক্রম নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগ’: শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ ফতুল্লায় ৬ বছরের শিশু ধর্ষণ: ডিসি-এসপির থানা পরিদর্শন, সর্বোচ্চ আইনি ব্যবস্থার নির্দেশ কর্মী ও অসুস্থ রোগীদের খোঁজ-খবর নিলেন জামায়াত নেতা মাওলানা মইনুউদ্দিন আহমাদ

আড়াইহাজারে লকডাউনের পঞ্চম দিনেও কঠোর প্রশাসন, ১৫টি মামলা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৬:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১
  • ২৪১ বার পড়া হয়েছে

মোঃ জিয়াউর রহমান: নারায়ণগঞ্জের আড়াইহাজারে কঠোর লকডাউনের পঞ্চম দিনে প্রতিদিনের মতই মাঠে রয়েছেন উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীসহ বিভিন্ন আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী। এ দিনে সহকারী কমিশনার (ভুমি) উজ্জল হোসেন সাড়া উপজেলায় ঘুরে ঘুরে লকডাউন সফল করার জন্য জনসাধারণকে উদ্বুদ্ধ করেন। তাঁকে সহযোগিতা করেন সেনাবাহিনী, পুলিশ ও আনসার । উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ হোসেনও গাড়ী নিয়ে টহল দিতে দেখা গেছে। সোমবার দিন উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত মোট ১৫টি মামলা দায়ের করেন। জরিমানা করা হয় ৫ হাজার টাকা।

দিনের শুরুতেই উপজেলা সদরের কলেজ গেইটে অবস্থান নেন ম্যাজিষ্ট্রেট উজ্জল হোসেন। উপজেলা সদরে আগত সকল গাড়ী গুলোতে তল্লাশি করে সিএনজি,অটো, ইজিবাইকসহ অর্ধশতাধিক গাড়ী আটক করা হয়। বিনা কারণে কেউ গাড়ী নিয়ে সদরে প্রবেশ করলেই তাকে করা হচ্ছে বিভিন্ন অংকের জরিমানা । সকাল থেকেই ছোট বড় সব রকম দোকান পাট বন্ধ রয়েছে। বাজারের রেষ্টুরেন্ট গুলো রাত ৮টা পর্যন্ত খোলা থাকলেও রেষ্টুরেন্টে বসে কাউকে খেতে দেয়া হচ্ছেনা। কেবল মাত্র পার্সেলে খাবার বিক্রি করতে পারছে তারা। মাস্ক ছাড়া কাউকে দেখলেই শাসানো হচ্ছে, করা হচ্ছে জরিমানা। বাজারে ঔষধের দোকান ছাড়া অন্য কোন দোকানপাট খুলতে দেয়া হচ্ছেনা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

অপপ্রচারের প্রতিবাদে ‎রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন

আড়াইহাজারে লকডাউনের পঞ্চম দিনেও কঠোর প্রশাসন, ১৫টি মামলা

আপডেট সময় : ১০:৪৬:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১