নারায়ণগঞ্জ ০২:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে চার মামলার সাক্ষী কে এই লিটন গাজী? অতীত ও বর্তমান রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন আড়াইহাজারে হাসপাতাল মালিকদের সংবাদ সম্মেলন: নবায়ন প্রক্রিয়াধীন, অবৈধ নয় গ্রেপ্তার এড়াতে মোটা অঙ্কের লেনদেন? এসআই অলিউল্লাহর বিরুদ্ধে গোপন বৈঠকের অভিযোগ সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি গঠন নিয়ে শুরু হয়েছে ভেলকিবাজি সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী ও ডাকাতি মামলার আসামিসহ গ্রেপ্তার ১৯ নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের গণশুনানি ভুক্তভোগীদের আস্থার স্থানে পরিণত সোনারগাঁয়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা রূপগঞ্জে পৃথক মামলায় পাঁচজনের কারাদণ্ড সরকার বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে- সমাজকল্যাণ মন্ত্রী সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ ৩জন গ্রেপ্তার

আড়াইহাজারে মারা গেলেন সেই চাল ব্যবসায়ী

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৮:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১
  • ৩০৪ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি :

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় পাওনা টাকা চাওয়ায় ফিল্মী স্টাইলে এক ব্যক্তিকে অপহরণ করে আটকে রেখে নির্যাতন করা সেই চাল ব্যবসায়ী ইব্রাহিম আহত অবস্থায় বৃহস্পতিবার মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে।  এর আগে বুধবার দুপুরে  স্থানীয়দের সহযোগিতায় পুলিশ উপজেলা সদরের হাজী দাইয়ানের ৬ তলা ভবনের নিচ তলা থেকে হাত-পা বাধাঁ অবস্থায় তাকে  উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
 
ইব্রাহিম উপজেলার হাইজাদি ইউনিয়নের ইলমদী গ্রামে  আব্দুল খালেকের ছেলে মোহাম্মদ ইব্রাহিম (৪২)। সে চাল ব্যবসায়ী।

নিহত ইব্রাহিমের ভাই কাইয়ুম জানান, ‘মঙ্গলবার দুপুরে ১টার দিকে চাল কেনার জন্য উপজেলার বাজারে আসেন ইব্রাহিম। ওইসময় একই গ্রামের মোজ্জাম্মেলের ছেলে ব্যবসায়ী এনামুল ফোন দিয়ে ডেকে নেয়। পরে তাকে অপহরণ করে উপজেলা শহরের হাজী দায়ানের ৬ তলা ভবনের নিচ তলায় হাত-পা বেঁধে ফেলে রাখা হয়। এর আগে মুখ বেঁধে তাকে ব্যাপক মারধর ও নির্যাতন করা হয়।’
 
তিনি বলেন, ‘ইব্রাহিমকে খোঁজে না পেয়ে স্বজনরা আড়াইহাজার থানায় নিখোঁজের জিডি করেন। এরপর থেকেই আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ইব্রাহিমকে উদ্ধারে অভিযান শুরু করে পুলিশ। এরই মধ্যে সকালে কান্নার শব্দ পেয়ে ওই ভবনের লোকজন কান্নার উৎস খোঁজতে গিয়ে ইব্রাহিমকে হাত-পা বাঁধা মুমূর্ষ অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ইব্রাহিমকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখানকার ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।’পরে বৃস্পতিবার সে মারা যায়।
 
আড়াইহাজার থানার ওসি  আনিচুর রহমান মোল্লা জানান, ইব্রাহিমকে উদ্ধার হওয়ার পর তার ভাই কাইয়ুম বাদী হয়ে এনামুল ও ফেরদৌস নাম উল্লেখ করে আরো অজ্ঞাত ৬ জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলাটি এখন হত্যা মামলায়  রুপান্তিত করা হবে। তিনি আরো জানান, আসামী গ্রেফতারের জন্য ইতি মধ্যে পুলিশ কাজ করছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে চার মামলার সাক্ষী কে এই লিটন গাজী? অতীত ও বর্তমান রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন

আড়াইহাজারে মারা গেলেন সেই চাল ব্যবসায়ী

আপডেট সময় : ০৮:৩৮:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১