নারায়ণগঞ্জ ০৭:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে চার মামলার সাক্ষী কে এই লিটন গাজী? অতীত ও বর্তমান রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন আড়াইহাজারে হাসপাতাল মালিকদের সংবাদ সম্মেলন: নবায়ন প্রক্রিয়াধীন, অবৈধ নয় গ্রেপ্তার এড়াতে মোটা অঙ্কের লেনদেন? এসআই অলিউল্লাহর বিরুদ্ধে গোপন বৈঠকের অভিযোগ সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি গঠন নিয়ে শুরু হয়েছে ভেলকিবাজি সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী ও ডাকাতি মামলার আসামিসহ গ্রেপ্তার ১৯ নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের গণশুনানি ভুক্তভোগীদের আস্থার স্থানে পরিণত সোনারগাঁয়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা রূপগঞ্জে পৃথক মামলায় পাঁচজনের কারাদণ্ড সরকার বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে- সমাজকল্যাণ মন্ত্রী সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ ৩জন গ্রেপ্তার

বন্দর যুবককে আটকে রেখে মারধরের অভিযোগ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৭ জুন ২০২১
  • ৩৭৯ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধি ঃ     নারায়ণগঞ্জ বন্দর নাসিক ১৯নং ওয়ার্ডের শান্তিনগর আশ্রয়ন প্রকল্প এলাকায় গরু চুরির অপবাদ দিয়ে সামসুল আলম বিটু নামের এক শ্রমিককে ঘরে আটক রেখে মারধর করেছে সন্ত্রাসী রফিক গং।

এই বিষয়ে শ্রমিক সামসুল আলম বিটু জানান, আমি কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হলে আমাকে ভোর সাতটার সময় রফিক ও তার মেয়ের জামাই রতন সহ অজ্ঞাত আরও ৩/৪ জন আমাকে রাস্তা থেকে ধরে নিয়ে রফিক মিয়ার বসত ঘরে প্রায় ৩ ঘন্টা আটক রেখে বেদম প্রহার করে আমার শরীরের বিভিন্ন জায়গায় নীলা ফোলা জখম করে। পরবর্তীতে পঞ্চায়েতের লোকজনের সহায়তায় আমাকে আমার পরিবার সন্ত্রাসী রফিকের হাত থেকে উদ্ধার করে।

আহত বিটু’র মা জানান, আমার ছেলেকে বেআইনিভাবে সন্ত্রাসী রফিক ও তার মেয়ের জামাই চুরির অপবাদ দিয়ে মারধর করেছে। আমি এর বিরুদ্ধে প্রশাসনের কাছে বিচার চাই। প্রশাসন যেন তদন্তপূর্বক সন্ত্রাসী রফিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়।

বিটুকে মারপিটের ঘটনায় বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। আহত শ্রমিক বিটুর মা বাদী হয়ে অভিযোগটি দায়ের করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে চার মামলার সাক্ষী কে এই লিটন গাজী? অতীত ও বর্তমান রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন

বন্দর যুবককে আটকে রেখে মারধরের অভিযোগ

আপডেট সময় : ০৫:৪৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৭ জুন ২০২১