নারায়ণগঞ্জ ১০:৩২ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত রূপগঞ্জে পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার পার্থের নতুন দায়িত্বে প্রবাসীদের আশা পূরণের প্রত্যাশা মালয়েশিয়া বিজেপির রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির সোনারগাঁওয়ে পানাম গাবতলী সংযোগ সড়কের সিসি ও আরসিসি ঢালাই কাজের উদ্বোধন সৌদিতে প্রবাসীদের সেবায় আরও একধাপ এগিয়ে বিন মিশাল ট্রাভেলস, সুবেকায় ১৯তম শাখার উদ্বোধন প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকারে বিন মিশাল গ্লোবালের ৪র্থ বর্ষপূর্তি বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার বন্দরে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখম ও বাড়ি-ঘরে হামলা পারিবারিক বিরোধ মীমাংসায় ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, হয়রানির শিকার সৌদি প্রবাসীর পরিবার

রূপগঞ্জে অস্ত্র-মাদকসহ সন্ত্রাসী বাবু গ্রেফতার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৩:১৭ অপরাহ্ন, রবিবার, ২৭ জুন ২০২১
  • ৩১২ বার পড়া হয়েছে

রূপগঞ্জ  প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী রাজিবের প্রধান সহযোগী নুরুল আমিন বাবুকে (২৪) মাদক ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর সদস্যরা। গত ২৬ জুন রাত সাড়ে ৯ টায় মুড়াপাড়া ইউনিয়নের ব্রা²ণগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতারকৃত আসামীর হেফাজতে থাকা ৩৩৬ ক্যান বিয়ার, ২৮ বোতল ফেন্সিডিল, ৩টি রাম দা, ২ টি চাইনিজ কুড়াল, ২টি সুইজ গিয়ার, ১টি ছোরা ও ১টি চাকু উদ্ধার করা হয়। সে ব্রা²ণগাঁও এলাকার শফিউল্লার ছেলে। রবিবার বিকালে র‌্যাব-১১ এর সহকারী পরিচালক ও এএসপি মোঃ সম্রাট তালুকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গ্রেফতারকৃত সন্ত্রাসী নুরুল আমিন বাবু নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ সহ এর আশপাশের এলাকায় বেশ কিছুদিন যাবত অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখিয়ে ছিনতাই, চাঁদাবাজি ও এলাকায় প্রভাব বিস্তার এর পাশাপাশি মাদক ব্যবসা করে আসছে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা হয়েছে।###

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

রূপগঞ্জে অস্ত্র-মাদকসহ সন্ত্রাসী বাবু গ্রেফতার

আপডেট সময় : ০২:২৩:১৭ অপরাহ্ন, রবিবার, ২৭ জুন ২০২১