নারায়ণগঞ্জ ০২:০৬ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে সিটি গ্রুপের অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ শ্রমিক নারায়ণগঞ্জ জেল কর্তৃপক্ষের কাছে জিম্মি বন্দিরা অর্থিক বাণিজ্যের অভিযোগ নারায়ণগঞ্জ আদর্শ মহিলা আলিম মাদরাসায় সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ আড়াইহাজারে কবি নজরুল কলেজের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন মন্ত্রী শহীদ উদ্দীন এ্যানি ও ব্যারিস্টার খোকনের পক্ষে নোয়াখালী ফোরামের প্রতিবাদ বার্তা ঐক্য-শৃঙ্খলা ও কার্যক্রম জোরদারে রিয়াদে বাপ্রসাফের গুরুত্বপূর্ণ সভা রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত রূপগঞ্জে পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার পার্থের নতুন দায়িত্বে প্রবাসীদের আশা পূরণের প্রত্যাশা মালয়েশিয়া বিজেপির রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির

সিদ্ধিরগঞ্জে র‌্যাব-১১’র অভিযানে ৪’পরিবহন চাঁদাবাজ গ্রেফতার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৯:১৪ অপরাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১
  • ৩০৪ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জে র‌্যাব-১১’র অভিযানে ৪’পরিবহন চাঁদাবাজ গ্রেফতার। গতকাল বুধবার দুপুরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের শিমরাই এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। ধৃতদের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের পূর্বক হস্থান্তর করে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিএসসি এর অভিযানে সিদ্ধিরগঞ্জ থানাধীর শিমরাইল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলরত যাত্রীবাহী প্রাইভেটকার ও মাইক্রোবাস থামিয়ে চাঁদা আদায়কালে ৪’জন চাঁদাবাজ’কে হাতে-নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো মো. আরিফ হোসেন (২৫), মো. পারভেজ (২২), মো. সোহেল রানা (৩২) ও মোঃ হাসান তারেক @ হাসান (৪৩)। এ সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ২’হাজার ৫’শ ৫০’টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব আরো জানায়, প্রাইভেটকার ও মাইক্রোবাস চালকদের জিজ্ঞাসাবাদ এবং প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমরাইল এলাকায় একটি সক্রিয় চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলরত যাত্রীবাহী প্রাইভেটকার ও মাইক্রোবাসের চালকদের গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক গাড়ী প্রতি দৈনিক ৫০/- থেকে ১’শ টাকা করে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছে। কয়েকজন ভুক্তভোগী প্রাইভেটকার ও মাইক্রোবাস চালকের অভিযোগের ভিত্তিতে র‌্যাব-১১ অনুসন্ধান করে সত্যতা পেয়ে গতকাল বুধবার দুপুরে থানার শিমরাইল এলাকায় অভিযান চালিয়ে যাত্রীবাহী প্রাইভেটকার থামিয়ে চাঁদা আদায়কালে চাঁদাবাজির নগদ ২’হাজার ৫’শ ৫০’টাকা উদ্ধারসহ উক্ত চাঁদাবাজ চক্রের সক্রিয় ৪’ জন চাঁদাবাজ’কে হাতে-নাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, তারা পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে চলাচলরত প্রাইভেটকার ও মাইক্রোবাসের চালকদের গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বকভাবে চাঁদা আদায় করে আসছিল। ধৃতদের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের পূর্বক হস্থান্তর করে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে সিটি গ্রুপের অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ শ্রমিক

সিদ্ধিরগঞ্জে র‌্যাব-১১’র অভিযানে ৪’পরিবহন চাঁদাবাজ গ্রেফতার

আপডেট সময় : ০২:১৯:১৪ অপরাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১