নারায়ণগঞ্জ ০৩:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পানগাঁও-জালকুড়ি সড়ক নির্মাণে ভূমি অধিগ্রহণ বন্ধের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে ডিসির মাধ্যমে আবেদন নারায়ণগঞ্জে বিডিএস অবহিতকরণ সভায় ড্রোনের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে হবে জমি জরিপ:ডিসি রায়হান কবির নারায়ণগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন ডিসি রায়হান কবির কাঁচপুরে নির্মাণাধীন আন্তঃজেলা বাস টার্মিনালের অগ্রগতি পরিদর্শনে প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ ফতুল্লায় দূষণের দায়ে আকবর ডাইংকে জরিমান নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক তুলে দিলেন ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে নাসিকের ওয়ার্ড সচিবের বিরুদ্ধে থানায় অভিযোগ বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা সিদ্ধিরগঞ্জে গোসলে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ শুভ উদ্বোধনে শিক্ষা মন্ত্রী

আড়াইহাজারে একই দিনে পানিতে পড়ে ২ শিশুর মৃত্যু

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুন ২০২১
  • ৩০৮ বার পড়া হয়েছে

মোঃ জিয়াউর রহমান: আড়াইহাজারের কালাপাহাড়িয়া ইউনিয়নে একই দিনে পানিতে পড়ে ২ জন শিশুর মৃত্যু হয়েছে। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পূর্বকান্দি গ্রামে বাড়ির পাশে খালের পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ জুন ) সকাল ৮ টায় এ দূর্ঘটনা ঘটে।

পূর্বকান্দি গ্রামের সিদ্দিক এর একমাত্র ছেলে সাইদ(৩) বাড়ির পাশে খেলতে গিয়ে খালের পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর সাইদের মা পাশের খালে ছেলের লাশ দেখতে পায়।তাঁর ডাকচিৎকারে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে। একমাত্র ছেলেকে হারিয়ে মা বাবা বারবার মূর্ছা যাচ্ছেন। সিদ্দিক ঢাকায় গার্মেন্টস ফ্যাকটরিতে কাজ করেন। সিদ্দিকের বাড়িতে শোকের মাতম চলছে। আত্মীয়-স্বজন ও পাড়া প্রতিবেশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের স্বান্তনা দিতে দেখা গেছে।এই রিপোর্ট লেখা পর্যন্ত লাশ দাফনের প্রস্তুতি চলছে।

এদিকে একই ইউনিয়নের উলুকান্দি গ্রামে বৃষ্টির পানি জমে থাকা গর্তে পড়ে মোরসালিন (আড়াই বছর) নামে অপর এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল ৯:৩০ টায় শিশুটি গর্তে পড়ে যায় বলে ধারণা করা হয়। পরে শিশুটিকে পানি থেকে উদ্ধার করে সোনারগাঁওয়ে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইউনুসের দুই ছেলের মধ্যে সে ছিল বড় সন্তান এবং ছোট ছেলের বয়স ৬ মাস। ইউনুস পেশায় জেলে। অভিযোগ রয়েছে এই গর্তে এর আগে আরো ৩ জন শিশুর মৃত্যু হয়েছে। গ্রামের লোকজন গর্তটি ভরাট করতে তাগিদ দিলেও জায়গার মালিক তা করেন না। ফলে আশঙ্কা করা হচ্ছে ভবিষ্যতে আরো দূর্ঘটনা ঘটার।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পানগাঁও-জালকুড়ি সড়ক নির্মাণে ভূমি অধিগ্রহণ বন্ধের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে ডিসির মাধ্যমে আবেদন

আড়াইহাজারে একই দিনে পানিতে পড়ে ২ শিশুর মৃত্যু

আপডেট সময় : ১২:১১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুন ২০২১