নারায়ণগঞ্জ ০২:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওয়াজ থেকে ফেরার পথে ডাকাতির মুখে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১২ রূপগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত আড়াইহাজারের যুবদল নেতাকে সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টার অভিযোগ, নেপথ্যে সাবেক কাউন্সিলর বাদলের সহযোগীদের দাবি প্রবাসের মাটিতে বাংলা গানের সুর ছড়াতে রিয়াদে সংগীতশিল্পী তাসলিমা মৌর ‘মিট দ্য প্রেস’ নারায়ণগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ ও ৫ নম্বর ঘাট বিসর্জনস্থল পরিদর্শন করেন ঢাকা বিভাগীয় কমিশনার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে, ইয়াবাসহ গ্রেপ্তার ২৪ সুবিধাবাদী বিএনপি নেতাদের শেল্টারে আওয়ামী দোসর মাসুম রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার ঘটনায় মামলা; ছাত্র গ্রেফতার

ফতুল্লায় গৃহবধুকে গলা কেটে হত্যা, স্বামীর স্বীকারোক্তি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০২:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১
  • ৩৫৪ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : নারায়ণগঞ্জের ফতুল্লায় তানজিদা আক্তার পপি নামে এক গৃহবধুকে ছুরিকাঘাতে গলাকেটে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। স্বামীকে আটক করার পর হত্যার দায় স্বীকার করে।

বুধবার ভোরে সদর উপজেলার পূর্ব লামাপাড়া এলাকায় একটি চারতলা ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনায় ঘটে। সে বক্তাবলী ইউনিয়নের রাজাপুর গ্রামের মৃত. আলী আশরাফের মেয়ে।

স্বজনদের অভিযোগে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকান্ড করেছে পাষন্ড স্বামী। দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয়ে বাকবিতন্ডা চলতো। এর আগেও স্ত্রীকে মারধর করেছিল।

এ বিষয়ে অফিসার ইনচার্জ (ওসি) মো. রকিবুজ্জামান জানায়, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় অভিযুক্ত স্বামী হীরা চৌধুরীকে আটক করা হয়েছে। এছাড়াও মামলা দায়েরের প্রস্ততি চলছে। আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ওয়াজ থেকে ফেরার পথে ডাকাতির মুখে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী

ফতুল্লায় গৃহবধুকে গলা কেটে হত্যা, স্বামীর স্বীকারোক্তি

আপডেট সময় : ০৭:০২:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১