নারায়ণগঞ্জ ১২:০৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে সিটি গ্রুপের অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ শ্রমিক নারায়ণগঞ্জ জেল কর্তৃপক্ষের কাছে জিম্মি বন্দিরা অর্থিক বাণিজ্যের অভিযোগ নারায়ণগঞ্জ আদর্শ মহিলা আলিম মাদরাসায় সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ আড়াইহাজারে কবি নজরুল কলেজের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন মন্ত্রী শহীদ উদ্দীন এ্যানি ও ব্যারিস্টার খোকনের পক্ষে নোয়াখালী ফোরামের প্রতিবাদ বার্তা ঐক্য-শৃঙ্খলা ও কার্যক্রম জোরদারে রিয়াদে বাপ্রসাফের গুরুত্বপূর্ণ সভা রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত রূপগঞ্জে পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার পার্থের নতুন দায়িত্বে প্রবাসীদের আশা পূরণের প্রত্যাশা মালয়েশিয়া বিজেপির রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির

সিদ্ধিরগঞ্জে দ্বিতীয় দফায় চাঁদা আনতে গিয়ে কথিত নারী সাংবাদিক আটক-পলাতক ২

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মে ২০২১
  • ২৬৮ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :সিদ্ধিরগঞ্জে পাইকারি কসমেটিক ব্যবসায়ীর কাছ থেকে প্রথম দফায় ৮৫ হাজার টাকা নিয়ে দ্বিতীয়বার গত সোমবার ৫০ হাজার টাকা চাঁদা চেয়ে আটক হলেন নারগিস আক্তার (৩৫) নামে এক কথিত নামধারী সাংবাদিক। এসময় পালিয়ে গেছেন তার সাথে থাকা আরো দুইজন।

এঘটনায় মঙ্গলবার (২৫ মে) তিনজনকে আসামি করে মামলা করেছেন ব্যবসায়ী মো: আবু সাঈদ। মঙ্গলবার দুপুরে আটককৃত নারগিসকে আদালতে পাঠায় থানা পুলিশ।

আটক নারগিস আক্তার ডিএমপি ঢাকা শ্যামপুর থানার ধুলাইপাড় এলাকার আউয়ালের বাড়ির ভাড়াটিয়া আলাউদ্দিনের স্ত্রী। পলাতক আসামিরা হলো-মো: সাগর মিয়া (৪০) ও পাবেল (৩২)।

মামলার বাদী মো: আবু সাঈদ ঝিনাইদাহ জেলার শোলকুপা থানার ভাটবাড়িয়া গ্রামের গোলাম সারোয়ারের ছেলে। তিনি মিজমিজি এলাকার ভাড়াটিয়া।

মামলায় উল্লেখ করা হয়েছে, প্রথমে আসামিরা সাংবাদিক পরিচয় দিয়ে গত ১১ মে সকালে বাদীর বাড়িতে গিয়ে নকল কসমেটিক ব্যবসায়ী আখ্যায়িত করে ১ লাখ টাকা দাবি করে। টাকা না দিলে পুলিশ খবর দিয়ে গ্রেপ্তার ও সমস্ত মালামাল জব্দ করবে। তখন বাদী তাদেরকে ৮৫ হাজার টাকা দিলে তারা চলে যায়। আবার তারা গত ২৪ মে দুপুরে বাদীর বাড়িতে এসে ৫০ হাজার টাকা দাবি করে। তখন টাকা দিতে অস্বীকার করলে একই রকম হুমকি দেয়। তাদের আচরণে বাদী আশপাশের লোকজনকে ডেকে আনলে সাগর মিয়া ও পাবেল দৌঁড়ে পালিয়ে যায়। কিন্তু নারগিস আক্তার পালাতে পারেননি। পরে সিদ্ধিরগঞ্জ থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। পরে রাতে আটক নারগিস আক্তারসহ তিনজনকে আসামি করে মামলা করেন আবু সাঈদ।

তবে নারগিস আক্তার সাংবাদিক পরিচয় দেয় কিন্তু তার কাছে কোন পত্রিকার পরিচয়পত্র নেই। নারগিস আক্তার জানান, স্বামীকে না জানিয়ে এই প্রথম তাদের সঙ্গে বের হয়েছেন। একটি ক্রাইম রিপোর্ট করার কথা বলে সাগর তাকে নিয়ে আসে।

মামলার সত্যতা স্বীকার করে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান বলেন, আটক নারীকে চাঁদাবাজি মামলায় মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে সিটি গ্রুপের অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ শ্রমিক

সিদ্ধিরগঞ্জে দ্বিতীয় দফায় চাঁদা আনতে গিয়ে কথিত নারী সাংবাদিক আটক-পলাতক ২

আপডেট সময় : ০২:১৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মে ২০২১