নারায়ণগঞ্জ ০৪:২৭ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সামর্থ্য অনুযায়ী অসহায়দের পাশে দাঁড়ানো প্রতিটি মুমিনের দায়িত্ব- আবদুল জব্বার ঈদকে সামনে রেখে হাট-বাজার ও বসতবাড়ির নিরাপত্তায় থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: ডিসি রায়হান কবির ইসলামী ব্যাংকের এমডিকে পুনর্বহাল ও এস আলমের দোসরদের বহিষ্কারের দাবিতে চিটাগাং রোডে মানববন্ধন নাসিক ৪ নং ওয়ার্ডের টাইগার মিলস মাঠের গরুর হাটের শুভ উদ্বোধন ঈদ-উল-আযহা উপলক্ষে পশু জবাই, চামড়া সংরক্ষণ ও বিনামূল্যে লবণ বিতরণ বিষয়ক সচেতনতা কার্যক্রম নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগ’: শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ ফতুল্লায় ৬ বছরের শিশু ধর্ষণ: ডিসি-এসপির থানা পরিদর্শন, সর্বোচ্চ আইনি ব্যবস্থার নির্দেশ কর্মী ও অসুস্থ রোগীদের খোঁজ-খবর নিলেন জামায়াত নেতা মাওলানা মইনুউদ্দিন আহমাদ রাস্তার দখল নিয়ে বন্দরে প্রতিবেশীদের বর্বর হামলায় ৩ রক্তাক্ত, শিশুকে পুকুরে ফেলে হত্যার চেষ্টা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নারায়ণগঞ্জবাসীর উদ্দেশে ডিসি রায়হান কবিরের আহ্বান

মদনপুর নিকি ডাইংকে আগুন লেগে ৫ শ্রমিক দগ্ধ

বন্দর প্রতিনিধি ঃ     বন্দরে একটি ডাইং এন্ড প্রিন্টিং কারখানায় গ্যাসের রাইজারের আগুনে ৫ শ্রমিক দগ্ধ হয়েছে। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে। শনিবার (২২ মে) ভোরে বন্দর উপজেলার মদনপুরের নয়াবাড়ি এলাকায় নিকি ডাইং এন্ড প্রিন্টিং কারখানায় এ ঘটনা ঘটে। ভোরে স্পার্ক থেকে গ্যাসের রাইজারে আগুন লেগে গেলে তা নেভাতে গিয়েই ৫ শ্রমিক দগ্ধ হন বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জের উপ পরিচালক-২ মোহাম্মদ তানহারুল ইসলাম। অগ্নিদগ্ধরা হলেন-বশির, মেহেদী, আলম, নাসির ও হেভেন চাকমা।ডাইংয়ের কর্মকর্তা ও স্থানীয়দের বরাত দিয়ে মোহাম্মদ তানহারুল ইসলাম জানান, ভোরে কারখানাটির গ্যাসের রাইজারে আগুন লাগার সংবাদে আমরা গিয়ে আগুন নেভাই। এসময় আগুনে কেউ দগ্ধ আছে কিনা জানতে চাইলে তারা আমাদের জানায় কেউ দগ্ধ নেই। পরে আবার আগুন লাগার সংবাদে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় ৫ জন দগ্ধ আছে এবং তারা আগুন নেভাতে গিয়ে দগ্ধ হলে তাদেরকে আল বারাকা হাসপাতালে পাঠানো হয়েছে। পরে সেখানে গেলে জানতে পাই তাদেরকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সামর্থ্য অনুযায়ী অসহায়দের পাশে দাঁড়ানো প্রতিটি মুমিনের দায়িত্ব- আবদুল জব্বার

মদনপুর নিকি ডাইংকে আগুন লেগে ৫ শ্রমিক দগ্ধ

আপডেট সময় : ০২:২৯:৩০ অপরাহ্ন, শনিবার, ২২ মে ২০২১