নারায়ণগঞ্জ ০১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে চুনের সাথে রাসায়নিক বর্জ্য মিশাচ্ছে মুনাফাখোর ব্যবসায়ীরা রূপগঞ্জে সিটি গ্রুপের অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ শ্রমিক নারায়ণগঞ্জ জেল কর্তৃপক্ষের কাছে জিম্মি বন্দিরা অর্থিক বাণিজ্যের অভিযোগ নারায়ণগঞ্জ আদর্শ মহিলা আলিম মাদরাসায় সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ আড়াইহাজারে কবি নজরুল কলেজের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন মন্ত্রী শহীদ উদ্দীন এ্যানি ও ব্যারিস্টার খোকনের পক্ষে নোয়াখালী ফোরামের প্রতিবাদ বার্তা ঐক্য-শৃঙ্খলা ও কার্যক্রম জোরদারে রিয়াদে বাপ্রসাফের গুরুত্বপূর্ণ সভা রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত রূপগঞ্জে পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার পার্থের নতুন দায়িত্বে প্রবাসীদের আশা পূরণের প্রত্যাশা মালয়েশিয়া বিজেপির

সিদ্ধিরগঞ্জের মাদকের অন্যতম হোতা টাইগার ফারুক গ্রেফতারে এলাকাবাসির স্বস্থি,মিছিলসহ মিষ্টি বিতরণ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:সিদ্ধিরগঞ্জের চিহ্নিত মাদক সিন্ডিকেটের অন্যতম হোতা, সাইনবোর্ডধারী যুবলীগ নেতা টাইগার ফারুক ওরফে চিকনা ফারুককে আটক করেছে থানা পুলিশ।আজ রবিবার (২ মে) সকালে সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় অভিযান চালিয়ে উপ-পরিদর্শক (এসআই) ফারুক তাকে আটক করে থানায় নিয়ে যায়। টাইগার ফারুকের আটকের খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে আসে। অনেকেই পুলিশকে সাধুবাদ জানান।

গ্রেফতারকৃত টাইগার ফারুক ওরফে চিকনা ফারুক এক সময়কার আদমজী জুট মিলের জাতীয়তাবাদী শ্রমিক দলের সহ-সভাপতি আবু সাঈদের ছেলে। তার ভাই জুয়েল ছাত্রদলের নেতা ও মাদক ব্যবসায়ী এবং অপর আরেক এক ভাই জসিম ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী। তাদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

টাইগার ফারুককে আটকের সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, তাকে হাজতে রাখা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো হবে।

অভিযোগ রয়েছে, টাইগার ফারুক আটকের পর একটি মহল তাকে ছাড়াতে তদবির শুরু করে এবং তার কিছু সহযোগী থানার গেটের সামনে জড়ো হয়ে নানাবিধ তৎপরতায় নিয়োজিত হয়। শেষ পর্যন্ত প্রশাসনের উর্ধ্বতন মহলের হস্তক্ষেপের কারণে এ যাত্রায় তদবির বাজরা কোন সুবিধা করতে না পারায় ব্যর্থ হয়ে ফিরে আসে।

এদিকে, টাইগার ফারুক আটক হওয়ায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবীতে সন্ধায় (ইফতারীর পর) স্থানীয় শতাধিক নারী-পুরুষ ঝাড়ু মিছিল বের করে। মিছিলটি নাসিক ১ নম্বর ওয়ার্ডের তেরা মার্কেটএলাকা থেকে শুরু করে মিজমিজি টিসি রোড হয়ে সিআইখোলা কাঠের পুল প্রদক্ষিন করে পাইনাদী এলাকায় গিয়ে শেষ হয়। এসময় স্থানীয় জনতা টাইগার ফারুক আটক হওয়ায় আনন্দে মিষ্টি বিতরণ করেন এবং স্থানীয় জনগন সিদ্ধিরগঞ্জ থানার ওসি এবং নারায়ণগঞ্জ পুলিশ সুপারকে ধন্যবাদ জানিয়ে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবী জানায়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জে চুনের সাথে রাসায়নিক বর্জ্য মিশাচ্ছে মুনাফাখোর ব্যবসায়ীরা

সিদ্ধিরগঞ্জের মাদকের অন্যতম হোতা টাইগার ফারুক গ্রেফতারে এলাকাবাসির স্বস্থি,মিছিলসহ মিষ্টি বিতরণ

আপডেট সময় : ০৫:৫৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ২ মে ২০২১