নারায়ণগঞ্জ ০১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জের ডিসিকে বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সীমানা বর্ধিতকরণে গণশুনানি অনুষ্ঠিত রূপগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা ফতুল্লায় স্টেডিয়াম সংলগ্ন লিংক রোডে ট্রাকের চাপায় বৃদ্ধার মৃত্যু হরিজন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ডিসির কাছে স্মারকলিপি দিল হরিজন ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ গড়েতে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি প্রবাসীদের সুখ-দুঃখের সাথী এনটিভি: রিয়াদে জমকালো আয়োজনে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নারায়ণগঞ্জে রাস্তায় ময়লা ফেললে কঠোর ব্যবস্থা : ডিসি আইবিএন নিউজ বাংলাদেশ ব্যুরোর ডেপুটি ব্যুরো চিফ হলেন এসএম জহিরুল ইসলাম বিদ্যুৎ দেশীয় অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী রাসেল গ্রেপ্তার

নুর আলম খানের সহযোগী সন্ত্রাসী মোমেন র‌্যাবের হাতে অস্ত্রসহ গ্রেফতার হওয়ায় কাঁচপুরে স্বস্তি

ষ্টাফ রিপোর্টারঃ সোনারগাঁ থানার কাঁচপুর এলাকার শীর্ষ সন্ত্রাসী টাইগার মোমেন অস্ত্রসহ গ্রেফতার হওয়ায় এলাকায় স্বস্তি। গত শুক্রবার থানার কাঁচপুর ওলামানগর এলাকা থেকে র‌্যাব-১১’র একটি দল কাঁচপুরের মোমেন বাহিনীর প্রধান টাইগার মোমেন ও তার সহযোগী মোঃ বুলবুল ভূঁইয়াকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ম্যাগাজিন ভর্তি একটি বিদেশী পিস্তল, দু’রাউন্ড তাজা গুলি, ২’শ পিস ইয়াবা ট্যাবলেট, এক লিটার চোলাই মদ, মাদক বিক্রয়ের নগদ ১০’হাজার টাকা ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা করা হয়।

এলাকাবাসী জানায়, গ্রেফতারকৃত টাইগার মোমেন সাত খুন মামলার ফাঁসির দ-াদেশ প্রাপ্ত প্রধান আসামী নূর হোসেনের শ্যালক নুর আলম খানের অন্যতম সহযোগী। মোমেনের বিরুদ্ধে হত্যা, ছিনতাই, ডাকাতি ও মাদকসহ এক ডজন মামলা রয়েছে। টাইগার মোমেন নূর হোসেনের শ্যালক নুর আলম খানের শেল্টারে কাঁচপুর এলাকায় মাদক ব্যবসা, তেলচুরি, ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করে আসছিলো। ‘মোমেন বাহিনী’ নামে পরিচিত। এই বাহিনীর ভয়ে এলাকার কেউ মুখ খুলতে সাহস পায় না।

এছাড়াও ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে এই সন্ত্রাসী বাহিনী গাড়ি হতে বিভিন্ন পরিবহন থেকে জ্বালানী তেল চুরি, পরিবহনে ছিনতাই ও ডাকাতিসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকান্ড করে আসছিলো।

র‌্যাব-১১’র অতিরিক্ত পুলিশ সুপার জসীমউদ্দীন চৌধুরী জানান, শুক্রবার রাতে গ্রেফতারকৃত মোমেন বাহিনীর প্রধান টাইগার মোমেন ও তার সহযোগী মোঃ বুলবুল ভূঁইয়াকে সোনারগাঁও থানায় হস্তান্ত করা হয়েছে। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় একটি ও মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় পৃথক একটি মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে কথা হলে সোনারগাঁও থানার ওসি হাফিজুর রহমান জানান, অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য উদ্ধাররের ঘটনায় সোনারগাঁও থানায় পৃথক ২’টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের পৃথক ২’টি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ১০’দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জের ডিসিকে বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা

নুর আলম খানের সহযোগী সন্ত্রাসী মোমেন র‌্যাবের হাতে অস্ত্রসহ গ্রেফতার হওয়ায় কাঁচপুরে স্বস্তি

আপডেট সময় : ০৪:২৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ১ মে ২০২১