নারায়ণগঞ্জ ১২:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্দরে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখম ও বাড়ি-ঘরে হামলা পারিবারিক বিরোধ মীমাংসায় ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, হয়রানির শিকার সৌদি প্রবাসীর পরিবার সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে ২ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, হামলায় আহত ২ নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা সভায় মাদক ও কিশোর গ্যাং সহ সকল অপরাধ নির্মূলে কঠোর অবস্থান প্রশাসনের সিদ্ধিরগঞ্জে ৩২ লাখ টাকা ও ১৩ ভরি স্বর্ণালংকার নিয়ে ব্যাবসায়ীর স্ত্রী উধাও! ভিশন ২০৩০-এর সুযোগে সৌদিতে সফল বাংলাদেশি উদ্যোক্তা, দেশে বিনিয়োগের আহ্বান নারায়ণগঞ্জে প্রথমবারের মত নৌযান শুমারি ২০২৬ অবহিতকরণ সভায় অনুষ্ঠিত সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের নারায়ণগঞ্জের রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতি অন্য জেলার জন্য উজ্জ্বল দৃষ্টান্ত: ডিসি মো :রায়হান কবির নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থান দিবসে শ্রদ্ধা,দোয়া, স্মরণ ও সংবর্ধনা অনুষ্ঠান

মুনিয়া মৃত্যুরহস্য উদঘাটনে বিচার বিভাগীয় তদন্তের দাবি মুক্তিযোদ্ধার সন্তানদের

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৩:০৬ অপরাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১
  • ৩২২ বার পড়া হয়েছে

মোসারাত জাহান মুনিয়া মৃত্যুরহস্য উদঘাটনে বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে মুক্তিযোদ্ধার সন্তানদের প্রতিনিধিত্বকারী সংগঠন ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ কেন্দ্রীয় কমিটি।

সংগঠনের সভাপতি মো. সাজ্জাদ হোসেন ও সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান শাহীন আজ এক বিবৃতিতে গুলশানের ফ্ল্যাট থেকে মুক্তিযোদ্ধার সন্তান মোসারাত জাহান মুনিয়ার ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, মুনিয়ার এমন অস্বাভাবিক মৃত্যু মেনে নেয়া যায় না। ইতোমধ্যে তার এই মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান তানভীরকে আসামী করে থানায় হত্যা দায়ের করা হয়েছে। আদালত তাকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে।

নেতৃবৃন্দ বলেন, এটা হত্যা না আত্মহত্যা, এ নিয়ে সঠিক তদন্ত প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি। তাই এই অস্বাভাবিক মৃত্যুর সঠিক বিচারের স্বার্থে এবং মৃত্যুরহস্য উদঘাটনে বিচার বিভাগীয় তদন্ত করতে হবে।

তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার আইনের শাসনে বিশ^াস করে। এই দেশকে স্বাধীন করতে মুনিয়ার বাবার অসামান্য অবদানের কথা বিবেচনায় নিয়ে এবং আইনের শাসন সমুন্নত রাখার স্বার্থে আমরা এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার দাবি করছি।
নেতৃবৃন্দ মুনিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।                                                                                  বার্তা প্রেরক: আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ কেন্দ্রীয় কমিটি :সভাপতি সাজ্জাদ হোসেন

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্দরে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখম ও বাড়ি-ঘরে হামলা

মুনিয়া মৃত্যুরহস্য উদঘাটনে বিচার বিভাগীয় তদন্তের দাবি মুক্তিযোদ্ধার সন্তানদের

আপডেট সময় : ০৫:৩৩:০৬ অপরাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১