নারায়ণগঞ্জ ০২:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে চার মামলার সাক্ষী কে এই লিটন গাজী? অতীত ও বর্তমান রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন আড়াইহাজারে হাসপাতাল মালিকদের সংবাদ সম্মেলন: নবায়ন প্রক্রিয়াধীন, অবৈধ নয় গ্রেপ্তার এড়াতে মোটা অঙ্কের লেনদেন? এসআই অলিউল্লাহর বিরুদ্ধে গোপন বৈঠকের অভিযোগ সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি গঠন নিয়ে শুরু হয়েছে ভেলকিবাজি সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী ও ডাকাতি মামলার আসামিসহ গ্রেপ্তার ১৯ নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের গণশুনানি ভুক্তভোগীদের আস্থার স্থানে পরিণত সোনারগাঁয়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা রূপগঞ্জে পৃথক মামলায় পাঁচজনের কারাদণ্ড সরকার বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে- সমাজকল্যাণ মন্ত্রী সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ ৩জন গ্রেপ্তার

পাঁচগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৪:১৯ অপরাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১
  • ৪৮৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি : আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নে পাঁচগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬ তলা ভিত বিশিষ্ঠ আধুনিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ নজরুল ইসলাম বাবু সোমবার বিকেলে বিদ্যালয়ের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন। প্রাথমিক শিক্ষা অধিদ্পরের বাস্তবায়নে আধুনিক এ ভবনটির নির্মান ব্যায় হচ্ছে প্রায় ২ কোটি টাকা।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু বলেন, করোনার কারণে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠা বন্ধ রয়েছে। তবে শিক্ষা কার্যক্রমকে বিশেষ করে শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের সাথে সংযুক্ত রাখতে সরকার নানামূখী পদক্ষেপ নিয়েছে। করোনা থেকে শিক্ষা নিয়ে অনলাইন শিক্ষা কার্যক্রম জোরদার করেছে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়।

সাংসদ নজরুল ইসলাম বাবু আরও বলেন, অনেক সময় শিক্ষার্থীরা বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম (ক্লাস) পুরো আয়ত্ত করতে পারে না, আবার অমনোযোগী থাকায় পাঠগ্রহণ আংশিক হয়ে পড়ে। আর এতে পিছিয়ে পড়ে শিক্ষার্থীরা। কোনও কারণে শিক্ষার্থী বিদ্যালয়ে অনুপস্থিত থাকলে লেখাপড়ায় ক্ষতি হয়। ফলে কোচিং আর নোট-গাইডের ওপর নির্ভর করতে হয়। এই পরিস্থিতি থেকে উত্তরণে এবং প্রতিটি শিক্ষার্থীর মূল শিক্ষা মজবুত করতে অনলাইন কার্যক্রম ব্যাপক ভূমিকা রাখছে। প্রাথমিকের সব বিষয়ের উন্নত শ্রেণি কার্যক্রম শিক্ষার্থীর হাতের নাগালে পৌঁছে দেয়া হচ্ছে। করোনা এই সংকট উত্তোরণ হলে আবার শ্রেণিকক্ষগুলো শিক্ষক ও শিক্ষার্থীর পদাচরনায় মুখরিত হয়ে উঠবে। আধুনিক ও নান্দনিক ভবন শিক্ষার্থীদের নতুন উদ্যোমে লেখাপড়া করতে ব্যাপক উৎসাহ যোগাবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে চার মামলার সাক্ষী কে এই লিটন গাজী? অতীত ও বর্তমান রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন

পাঁচগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন

আপডেট সময় : ০৬:২৪:১৯ অপরাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১