নারায়ণগঞ্জ ০৪:৩১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন ঢাবির দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পলিনের পাশে দাঁড়ালেন মানবিক ডিসি মো: রায়হান কবির নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিলেন ডাঃ সেলিনা হায়াত আইভী নারায়ণগঞ্জের ডিসিকে বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সীমানা বর্ধিতকরণে গণশুনানি অনুষ্ঠিত রূপগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা ফতুল্লায় স্টেডিয়াম সংলগ্ন লিংক রোডে ট্রাকের চাপায় বৃদ্ধার মৃত্যু হরিজন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ডিসির কাছে স্মারকলিপি দিল হরিজন ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ গড়েতে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি প্রবাসীদের সুখ-দুঃখের সাথী এনটিভি: রিয়াদে জমকালো আয়োজনে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সরকার দলীয় লোক হয়েও মানছেনা সরকারি নির্দেশনা, চলছে সালাম চেয়ারম্যানের মাদ্রাসা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১
  • ২৯১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ সংবাদ রিপোর্ট :  করোনা ভাইরাসের মধ্যেও চলছে মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গাজী এম এ সালামের হাজী সালেহা খাতুন মহিলা মাদ্রাসা। তিনি জনপ্রতিনিধি হয়েও সরকারি নির্দেশনাকে অমান্য করে চালিয়ে যাচ্ছে মাদ্রাসাটি। কাজ করে যাচ্ছেন অসচেতন মূলক কর্মকান্ড।

এদিকে, এতিমখানা ছাড়া দেশের সব কওমি, আবাসিক -অনাবাসিক মাদ্রাসা বন্ধ রাখতে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। তবে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় মঙ্গলবার (৬ এপ্রিল) থেকে পুনয়ায় কওমি মাদ্রাসা বন্ধের এই নির্দেশনা দেন।

সরেজমিন গিয়ে দেখা যায়, বন্দর উপজেলাধীন মদনপুর ইউনিয়নের পশ্চিম কেওঢালা এলাকায় অবস্থিত গাজী এম এ সালাম চেয়ারম্যান এর মায়ের নামে খ্যাত হাজী সালেহা খাতুন মহিলা মাদ্রাসা। তিনি নারায়ণগঞ্জ- ৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমানের আস্থাভাজন বন্দর থানা ছাত্রলীগের সহ-সভাপতি হওয়ায় সরকারের নীতিমালা না মেনে এই মহামারী করোনা’র মধ্যে ও প্রতিদিন তার মাদ্রাসায় ক্লাস ও পরীক্ষা নিয়ে যাচ্ছেন। মাদ্রাসাটির ভিতরে শিক্ষার্থীরা গাদাগাদি করে বসে আছে, নেই কোন মাস্ক, মানছেনা স্বাস্থবিধি।

জানতে চেয়ে মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ সালামের মুঠোফোন যোগাযোগ করা হলে তিনি জানান, সরকার কি আপনাদের দায়িত্ব দিয়েছে মাদ্রাসাটির বিষয়। আপনি যা পারেন লেখে দেন বলে সংযোগটি বিচ্ছিন্ন করে দেয়।

এবিষয় বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকারের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, সালাম চেয়ারম্যানের মাদ্রাসাটি বন্ধ করে দেয়া হয়েছে। এবং প্রায় ৪০ টি মাদ্রাসার সভাপতি সহ কর্তৃপক্ষের লোকজন এসেছিলো মাদ্রাসা গুলো খোলা রাখার জন্য কিন্তু আমি বলে দিয়েছি মাদ্রাসা বন্ধ থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন

সরকার দলীয় লোক হয়েও মানছেনা সরকারি নির্দেশনা, চলছে সালাম চেয়ারম্যানের মাদ্রাসা

আপডেট সময় : ০৭:০৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১