নারায়ণগঞ্জ ০৪:৫২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে চার মামলার সাক্ষী কে এই লিটন গাজী? অতীত ও বর্তমান রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন আড়াইহাজারে হাসপাতাল মালিকদের সংবাদ সম্মেলন: নবায়ন প্রক্রিয়াধীন, অবৈধ নয় গ্রেপ্তার এড়াতে মোটা অঙ্কের লেনদেন? এসআই অলিউল্লাহর বিরুদ্ধে গোপন বৈঠকের অভিযোগ সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি গঠন নিয়ে শুরু হয়েছে ভেলকিবাজি সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী ও ডাকাতি মামলার আসামিসহ গ্রেপ্তার ১৯ নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের গণশুনানি ভুক্তভোগীদের আস্থার স্থানে পরিণত সোনারগাঁয়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা রূপগঞ্জে পৃথক মামলায় পাঁচজনের কারাদণ্ড সরকার বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে- সমাজকল্যাণ মন্ত্রী সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ ৩জন গ্রেপ্তার

হেফাজতের তান্ডবে নির্যাতিত সাংবাদিকের পাশে সাবেক এমপি কায়সারের প্রতিনিধি দল

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১
  • ৩৩৫ বার পড়া হয়েছে

নুর নবী জনি :  নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হেফাজতের যুগ্ম মহা-সচিব মামুনুল হক কান্ডের জেরে স্থানীয় সাংবাদিক হাবিবুর রহমানের উপর নির্যাতনের ঘটনায় তার পাশে দাড়িয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল কায়সার হাসনাত।

বৃহস্পতিবার(৮ই এপ্রিল) বিকেলে সোনারগাঁ উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক হাবিবুর রহমানকে দেখতে যান সাবেক এমপি কায়সারের একটি প্রতিনিধি দল।

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন সাবু,উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হাজী কামাল হোসেন,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাসেল মাহমুদ প্রমূখ।

এসময় কায়সারের প্রতিনিধি দল সাংবাদিক হাবিবুর রহমানের শারিরীক অবস্থার খোঁজ খবর নেন এবং যেকোন পরিস্থিতিতে তার পাশে থেকে সহযোগিতার আশ্বাস দেন।

এসময় প্রতিনিধি দলের মোস্তাফিজুর রহমান মাসুম বলেন,একজন নীতিবান নির্ভীক সাংবাদিক হাবিবুর রহমানের উপর যেভাবে হেফাজত কর্মীরা তান্ডব চালিয়েছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি সেই সাথে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে চার মামলার সাক্ষী কে এই লিটন গাজী? অতীত ও বর্তমান রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন

হেফাজতের তান্ডবে নির্যাতিত সাংবাদিকের পাশে সাবেক এমপি কায়সারের প্রতিনিধি দল

আপডেট সময় : ০১:২৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১