নারায়ণগঞ্জ ০৮:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ আদর্শ মহিলা আলিম মাদরাসায় সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ আড়াইহাজারে কবি নজরুল কলেজের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন মন্ত্রী শহীদ উদ্দীন এ্যানি ও ব্যারিস্টার খোকনের পক্ষে নোয়াখালী ফোরামের প্রতিবাদ বার্তা ঐক্য-শৃঙ্খলা ও কার্যক্রম জোরদারে রিয়াদে বাপ্রসাফের গুরুত্বপূর্ণ সভা রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত রূপগঞ্জে পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার পার্থের নতুন দায়িত্বে প্রবাসীদের আশা পূরণের প্রত্যাশা মালয়েশিয়া বিজেপির রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির সোনারগাঁওয়ে পানাম গাবতলী সংযোগ সড়কের সিসি ও আরসিসি ঢালাই কাজের উদ্বোধন সৌদিতে প্রবাসীদের সেবায় আরও একধাপ এগিয়ে বিন মিশাল ট্রাভেলস, সুবেকায় ১৯তম শাখার উদ্বোধন

নাসিক ২নং ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেন গ্রেফতার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৬:২২ অপরাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১
  • ৩৩৭ বার পড়া হয়েছে

সিদ্বিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হেফাজতে ইসলামের হরতালে সহিংসতার ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২নং ওয়ার্ড কাউন্সিলর ও জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ মো. ইকবাল হোসেনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার (৬ এপ্রিল) দিবাগত রাত ১টায় সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো: জসিম উদ্দিন চৌধুরী কাউন্সিলর ইকবালকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিএনপি নেতা কাউন্সিলর ইকবাল হোসেন নাশকতা, পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা ও সন্ত্রাস দমন আইনে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি।

এলাকাবাসী জানায়, গ্রেপ্তারকৃত কাউন্সিলর ইকবাল  সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া ও নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি দলীয় সাবেক এমপি গিয়াস উদ্দিনের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। এছাড়াও তিনি নাসিক মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর পছন্দের কাউন্সিলর।

উল্লেখ্য, গত ২৮ মার্চ হেফাজতে ইসলামের হরতালে সহিংসতার ঘটনায় ৩ হাজার ৫৩৬ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় মোট ৮টি মামলা দায়ের হয়। এরমধ্যে র‌্যাব বাদী হয়ে একটি, পুলিশ বাদী হয়ে ৬টি ও ক্ষতিগ্রস্থ গাড়ির দুই মালিক বাদী হয়ে ২টি মামলা দায়ের করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ আদর্শ মহিলা আলিম মাদরাসায় সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ

নাসিক ২নং ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেন গ্রেফতার

আপডেট সময় : ১২:১৬:২২ অপরাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১