নারায়ণগঞ্জ ০৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কাঁচপুরে নির্মাণাধীন আন্তঃজেলা বাস টার্মিনালের অগ্রগতি পরিদর্শনে প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ ফতুল্লায় দূষণের দায়ে আকবর ডাইংকে জরিমান নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক তুলে দিলেন ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে নাসিকের ওয়ার্ড সচিবের বিরুদ্ধে থানায় অভিযোগ বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা সিদ্ধিরগঞ্জে গোসলে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ শুভ উদ্বোধনে শিক্ষা মন্ত্রী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন, নারায়ণগঞ্জ সদরে ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে বৃক্ষরোপণ সংকট কালের অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে প্রস্তাবিত বাজেট সন্তোষজনক:বিকেএমইএ নারায়ণগঞ্জে প্রধান নিষ্কাশন খালের তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জমি উদ্ধার

আওয়ামী ব্রান্ডের লকডাউন করোনা সংক্রামন রোধে কার্যকর হবেনা : আবু হাসান টিপু

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ৫ এপ্রিল ২০২১
  • ২৭২ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞতি ঃ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য জননেতা কমরেড আবু হাসান টিপু এক বিবৃতিতে বলেছেন শিল্প কল-কারখানা খোলা রেখে, শ্রমজীবী-মেহনতি-দিনমজুরদের ঘরের বাইরে রেখে সরকার ঘোষিত লকডাউন দেশবাসীর সাথে তামাশা করা ছাড়া আর কিছুই নয়।

তিনি বলেছেন, করোনার সুচনা লগ্নে স্বাস্থ্য খাতে সরকারের চরম অব্যবস্থাপনা, চুরি চোট্টামি, লুটপাট আর দফায় দফায় দায় মোচনের সাধারণ ছুটি যেমন কমাতে পারিনি মানুষের মৃত্যু ঝুকি ও করোনা সংক্রামন তেমনি বর্তমান পরিস্থিতিতে অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের স্বার্থে শিল্প-কলকারখানা খোলা রেখে শ্রমজীবী-মেহনতি-দিনমজুরদের ঘরের বাইরে টানাহেঁচড়া করে করোনা সংক্রামন কিংবা মৃত্যু ঝুকি কোনটাই রোধ করা সম্ভব নয়। বরং করোনা দুর্যোগ মোকাবেলায় লকডাউন কার্যকরি করতে হলে সকল প্রকার শিল্প-কলকারখানা এমনকি গণপরিবহনসমূহও বন্ধ রেখে শ্রমজীবী-মেহনতি-দিনমজুরদের খাবার ও তাদের হাতে নগদ টাকা পৌঁছানো নিশ্চিত করতে হবে।

আবু হাসান টিপু বলেছেন, কার্যকর ভাবে করোনা সংক্রামন রোধ ও মৃত্যু ঝুকি কমাতে সরকারের সদইচ্ছা থাকলে বর্তমান পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্যগত দুর্যোগ ঘোষণা করে করোনার পরীক্ষা ও চিকিৎসা জোরদার করতে হবে। এবং অবিলম্বে সরকারি হাসপাতালসমূহের পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলোকেও করোনার চিকিৎসায় যুক্ত করতে হবে।

তিনি আরও বলেছেন, বরাবরের মতোই আওয়ামী ব্রান্ডের এই লকডাউন করোনা সংক্রামন রোধে কার্যকর হবেনা তাই প্রয়োজন প্রকৃত কার্যকরী লকডাউন। লকডাউন যাতে প্রচারসর্বস্বতায় পর্যবসিত না হয় তার জন্যে সমন্বিত পদক্ষেপ গ্রহণ করতে হবে। স্বাস্থ্যবিধি অনুসরণে জনগণকে উদ্বুদ্ধ ও উৎসাহিত করার পাশাপাশি কার্যকরি প্রশাসনিক ব্যবস্থাও গ্রহণ করতে হবে। সরকারের স্ববিরোধী পদক্ষেপ ও তৎপরতা বন্ধ করতে হবে। এসব ব্যাপারে রাজনৈতিকভাবে সিদ্ধান্ত গ্রহণ না করে বিশ্বে ইতোমধ্যে যারা করোনা সংক্রামন রোধে সফল হয়েছেন বিশেষ করে সমাজতান্ত্রিক চীন, কিউবার অভিজ্ঞতাকে কাজে লাগাতে বিশেষজ্ঞ ও গবেষকদের পরামর্শকে বিবেচনায় নেয়া প্রয়োজন।
গত কাল নারায়ণগঞ্জ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সদস্য, মোক্তার হোসেনের প্রেরক বার্তা থেকে পাওয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কাঁচপুরে নির্মাণাধীন আন্তঃজেলা বাস টার্মিনালের অগ্রগতি পরিদর্শনে প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ

আওয়ামী ব্রান্ডের লকডাউন করোনা সংক্রামন রোধে কার্যকর হবেনা : আবু হাসান টিপু

আপডেট সময় : ১২:২৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ৫ এপ্রিল ২০২১