নারায়ণগঞ্জ ০৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদের শুভেচ্ছা ঘিরে রাজনৈতিক উত্তাপ,কালাপাহাড়িয়ায় জনতার মুখে মুখে চেয়ারম্যান পদপ্রার্থী মোবারক হোসাইন ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী সালাউদ্দিন চৌধুরী অপপ্রচারের প্রতিবাদে ‎রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে বিভিন্ন পশুর হাট পরিদর্শনে ডিসি মো. রায়হান কবির সামর্থ্য অনুযায়ী অসহায়দের পাশে দাঁড়ানো প্রতিটি মুমিনের দায়িত্ব- আবদুল জব্বার ঈদকে সামনে রেখে হাট-বাজার ও বসতবাড়ির নিরাপত্তায় থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: ডিসি রায়হান কবির ইসলামী ব্যাংকের এমডিকে পুনর্বহাল ও এস আলমের দোসরদের বহিষ্কারের দাবিতে চিটাগাং রোডে মানববন্ধন নাসিক ৪ নং ওয়ার্ডের টাইগার মিলস মাঠের গরুর হাটের শুভ উদ্বোধন ঈদ-উল-আযহা উপলক্ষে পশু জবাই, চামড়া সংরক্ষণ ও বিনামূল্যে লবণ বিতরণ বিষয়ক সচেতনতা কার্যক্রম নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগ’: শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ

সোনারগাঁও আওয়ামীলীগের কার্যালয়ে হেফাজতের তান্ডবলীলা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৮:২৯ অপরাহ্ন, রবিবার, ৪ এপ্রিল ২০২১
  • ২৭৯ বার পড়া হয়েছে

সোনারগাঁ প্রতিনিধি :  নারায়ণগঞ্জের সোনারগাঁও রয়েল রিসোর্টে এক নারী সহ (হেফাজত নেতার দাবিমতে দ্বিতীয় স্ত্রী) হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আল্লামা মাওলানা মামুনুল হককে অবরুদ্ধ করে রাখার ঘটনায় সোনারগাঁও উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নুর ব্যবসায়িক প্রতিষ্ঠান ও বাড়িঘরে হামলা ভাংচুর তান্ডবলীলা চালিয়েছে হেফাজতের কর্মীরা।

জানাগেছে, ৩ এপ্রিল শনিবার বিকেলে রয়েল রিসোর্টে এক নারী সহ বিশ্রামে যান হেফাজতের কেন্দ্রীয় নেতা মামুনুল হক। ওই সময় স্থানীয় যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে অবরুদ্ধ করে রাখে বলে অভিযোগ ওঠে। ওই ঘটনার বিষয়টি জানতে পেরে হেফাজতের নেতাকর্মীরা রয়েল রিসোর্ট ভাংচুর করে মামুনুল হককে ছিনিয়ে নেয়।

ওই ঘটনার পর হেফাজতের নেতাকর্মীরা রফিকুল ইসলাম নান্নু ও সোহাগ রনির বাসায় হামলা ভাংচুর চালায়। একই সঙ্গে নান্নুর ব্যবসায়িক প্রতিষ্ঠানেও হামলা ভাংচুুর চালানো হয়। একই সময়ে উপজেলা আওয়ামীলীগের কার্যালয় ভাংচুুর করে হেফাজতের নেতাকর্মীরা। এদিকে ৪ এপ্রিল রবিবার নান্নু ও সোহাগ রনির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন হেফাজতের নেতারা।

শনিবার রাতে হেফাজতের তান্ডবে ভাংচুর হওয়া সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের প্রধান কার্যালয় ও উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নুর ব্যবসা প্রতিষ্ঠান, গাড়ী ও বাসস্থান পরিদর্শণ করেছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অধ্যাপক ডাঃ আবু জাফর চৌধুরী বিরু।

ওই সময় তার সঙ্গে ছিলেন উপজেলা যুবলীগের সাধারষ সম্পাদক মোঃ আলী হায়দার, সহ-সভাপতি মোঃ রাশেদউদ্দিন আহমেদ মঞ্জু, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি মাসুদ রানা মানিক, কাঁচপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহাবুব পারভেজ, বারদী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শরীফ সরকার, সহ-সভাপতি, এইচ এম আসাদুজ্জামান, সনমান্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ আলী সহ অন্যান্য নেতারা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ঈদের শুভেচ্ছা ঘিরে রাজনৈতিক উত্তাপ,কালাপাহাড়িয়ায় জনতার মুখে মুখে চেয়ারম্যান পদপ্রার্থী মোবারক হোসাইন

সোনারগাঁও আওয়ামীলীগের কার্যালয়ে হেফাজতের তান্ডবলীলা

আপডেট সময় : ১২:৩৮:২৯ অপরাহ্ন, রবিবার, ৪ এপ্রিল ২০২১