নারায়ণগঞ্জ ০৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে চার মামলার সাক্ষী কে এই লিটন গাজী? অতীত ও বর্তমান রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন আড়াইহাজারে হাসপাতাল মালিকদের সংবাদ সম্মেলন: নবায়ন প্রক্রিয়াধীন, অবৈধ নয় গ্রেপ্তার এড়াতে মোটা অঙ্কের লেনদেন? এসআই অলিউল্লাহর বিরুদ্ধে গোপন বৈঠকের অভিযোগ সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি গঠন নিয়ে শুরু হয়েছে ভেলকিবাজি সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী ও ডাকাতি মামলার আসামিসহ গ্রেপ্তার ১৯ নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের গণশুনানি ভুক্তভোগীদের আস্থার স্থানে পরিণত সোনারগাঁয়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা রূপগঞ্জে পৃথক মামলায় পাঁচজনের কারাদণ্ড সরকার বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে- সমাজকল্যাণ মন্ত্রী সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ ৩জন গ্রেপ্তার

দক্ষ শ্রমশক্তি গড়ে তুলতে হলে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষাকে প্রাধান্য দিতে হবে : শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১১:৩৭ অপরাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১
  • ৩১৬ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ সংবাদ রিপোর্ট :  দক্ষ শ্রমশক্তি গড়ে তুলতে হলে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষাকে প্রাধান্য দিতে হবে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। শনিবার (২০ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার হোসেনপুর এইচ পি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ৯০ বছর পুর্তি উপলক্ষে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পূণর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে শিল্পমন্ত্রী বলেন, শিক্ষা ছাড়া দক্ষ শ্রমিক হওয়া কোনোভাবেই সম্ভব না। ডিজিটাল বাংলাদেশ গঠনে যুব সমাজের জন্য কর্মসংস্থানের সুযোগ ও ক্ষেত্র সৃষ্টি হওয়ায় সরকার সারা দেশে জেলা উপজেলাগুলোতে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছে। তাই শিল্পমন্ত্রী যুব সমাজকে কারিগরি শিক্ষা অর্জন করে দক্ষ শ্রম শক্তিতে পরিনত হওয়ার তাগিদ দেন। পাশাপাশি দেশে শিল্প কলেজ প্রতিষ্ঠা করার ব্যাপারে সরকারের পরিকল্পনার কথা জানিয়ে শিল্পমন্ত্রী বলেন, মহামারি করোনা দূর্যোগকালীন সময়ে সারা বিশ্ব অর্থনীতি যেখানে হিমশিম খাচ্ছে, সেই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। মন্ত্রী এসময় সারা দেশে মেগা প্রকল্প, মেট্রোরেল ও গভীর সমুদ্রবন্দরসহ সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের দ্বারপ্রান্তে রয়েছে বলেও উল্লেখ করেন।

স্কুল পরিচালনা পরিষদের সভাপতি সিআইপি মর্যাদার ব্যবসায়ী বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলার আড়াইহাজার আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, সোনারগাঁ আসনের সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম। নব্বই বছরের প্রাচীন এই স্কুলের বিভিন্ন ব্যাচের কয়েক হাজার শিক্ষর্থী স্বপরিবারে এই পূণর্মিলনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। দীর্ঘদিন পর পুরনো বন্ধুদের কাছে পেয়ে সতীর্থরা ফিরে যান তাদের ছাত্রজীবনের নানা স্মৃতিতে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে চার মামলার সাক্ষী কে এই লিটন গাজী? অতীত ও বর্তমান রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন

দক্ষ শ্রমশক্তি গড়ে তুলতে হলে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষাকে প্রাধান্য দিতে হবে : শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন

আপডেট সময় : ০৫:১১:৩৭ অপরাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১