নারায়ণগঞ্জ ০৮:১০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে চার মামলার সাক্ষী কে এই লিটন গাজী? অতীত ও বর্তমান রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন আড়াইহাজারে হাসপাতাল মালিকদের সংবাদ সম্মেলন: নবায়ন প্রক্রিয়াধীন, অবৈধ নয় গ্রেপ্তার এড়াতে মোটা অঙ্কের লেনদেন? এসআই অলিউল্লাহর বিরুদ্ধে গোপন বৈঠকের অভিযোগ সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি গঠন নিয়ে শুরু হয়েছে ভেলকিবাজি সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী ও ডাকাতি মামলার আসামিসহ গ্রেপ্তার ১৯ নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের গণশুনানি ভুক্তভোগীদের আস্থার স্থানে পরিণত সোনারগাঁয়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা রূপগঞ্জে পৃথক মামলায় পাঁচজনের কারাদণ্ড সরকার বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে- সমাজকল্যাণ মন্ত্রী সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ ৩জন গ্রেপ্তার

রূপগগঞ্জে  চাইনিজ ইঞ্জিনিয়ারের লাশ উদ্ধার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৩ মার্চ ২০২১
  • ২৯৯ বার পড়া হয়েছে

রূপগঞ্জ  প্রতিনিধি  : রূপগঞ্জে লিয়াং (৪৫) নামে এক চাইনিজ ইলেকট্রিক ইঞ্জিনিয়ারের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১২ মার্চ) বিকেলে উপজেলার তারাব পৌরসভার বরপা এলাকার জু-জো ইন্ডাস্ট্রিজ নামক একটি ব্যাটারি কারখানা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

লিয়াংয়ের সহকর্মী ইউ হোয়ার বরাত দিয়ে পুলিশ জানায়, বরপা এলাকার লিথুন ফেব্রিক্সের বন্ধ কারখানাটি গত ৪ বছর আগে ভাড়া নেয় জু-জো ইন্ডাস্ট্রিজ নামক একটি চাইনিজ কোম্পানি। কোম্পানিটি এখানে অটোর ব্যাটারি তৈরি করত। লিয়াং শুরু থেকে এই ফ্যাক্টরিতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। গত দেড় মাস চায়নাতে গিয়ে ছুটি কাটিয়ে গত ৩ দিন আগে লিয়াং ফ্যাক্টরিতে আসেন। বাংলাদেশে আসার পর তার মাঝে কিছুটা অস্থিরভাব লক্ষ্য করেছেন তার সহকর্মীরা। লিয়াং ও তার সহকর্মীরা এক একজন আলাদা আলাদা রুমে একা থাকতেন। শুক্রবার বিকেলে তার সহকর্মীরা তাকে নাস্তা খেতে ডাকাডাকি করলে কোন সাড়াশব্দ না পেলে দরজা ভেঙে দেখেন লিয়াং গলায় ফাঁস । তারা তাকে সেখান থেকে উদ্ধার করে স্থানীয় ইউ-বাংলা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়। মৃত লিয়াংয়ের সহকর্মীরা ধারণা করছেন পারিবারিক কলহের কারণে হয়তো সে আত্মহত্যা করতে পারে। লিয়াংয়ের সহকর্মী ইউ হোয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি মহসিনুল কাদির বলেন , এ ঘটনায় একটি অপমৃত্য মামলা হয়েছে। লাশ বর্তমানে হিমায়িত করে মর্গে রাখা হয়েছে। লাশটি চায়না পাঠানোর জন্য বাংলাদেশে অবস্থিত চায়না দূতাবাসে যোগাযোগ করা হচ্ছে

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে চার মামলার সাক্ষী কে এই লিটন গাজী? অতীত ও বর্তমান রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন

রূপগগঞ্জে  চাইনিজ ইঞ্জিনিয়ারের লাশ উদ্ধার

আপডেট সময় : ০১:৩৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৩ মার্চ ২০২১