নারায়ণগঞ্জ ০৩:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে চার মামলার সাক্ষী কে এই লিটন গাজী? অতীত ও বর্তমান রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন আড়াইহাজারে হাসপাতাল মালিকদের সংবাদ সম্মেলন: নবায়ন প্রক্রিয়াধীন, অবৈধ নয় গ্রেপ্তার এড়াতে মোটা অঙ্কের লেনদেন? এসআই অলিউল্লাহর বিরুদ্ধে গোপন বৈঠকের অভিযোগ সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি গঠন নিয়ে শুরু হয়েছে ভেলকিবাজি সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী ও ডাকাতি মামলার আসামিসহ গ্রেপ্তার ১৯ নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের গণশুনানি ভুক্তভোগীদের আস্থার স্থানে পরিণত সোনারগাঁয়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা রূপগঞ্জে পৃথক মামলায় পাঁচজনের কারাদণ্ড সরকার বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে- সমাজকল্যাণ মন্ত্রী সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ ৩জন গ্রেপ্তার

বন্দরে প্রতিবন্ধী অটোরিকশার ড্রাইভারকে মারধর, থানায় অভিযোগ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মার্চ ২০২১
  • ৩৫৪ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধি : নারায়ণগঞ্জে বন্দরে এক শারিরিক প্রতিবন্ধী অটোরিকশার ড্রাইভার রাব্বিকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে গ্যারেজে মালিক বুলবুলের বিরুদ্ধে।

মঙ্গলবার (৯ মার্চ) বিকেল ৩ টায় শাহী মসজিদ দত্ত্ববাড়ি সিবলির রিক্সার গ্যারেজে এ ঘটনাটি ঘটে।

আহত শারীরিক প্রতিবন্ধী অটোরিক্সার ড্রাইভার রাব্বি মিয়া শাহী মসজিদ এলাকার আব্দুল হক মিয়ার ছেলে।

এ ঘটনায় মঙ্গলবার (৯ মার্চ) বিকেলে পুরান বন্দর চৌধুরী বাড়ি এলাকার মৃত আশেক আলীর ছেলে সাদ্দাম বাদী হয়ে গ্যারেজ মালিক বুলবুলের নাম উল্লেখ করে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করে।

এদিকে, শারিরিক প্রতিবন্ধী অটোরিক্সা ড্রাইভারকে মারধর করার ঘটনায় অভিযোগের তদন্ত করতে ঘটনাস্থল পরিদর্শন করেন বন্দর পুলিশ ফাঁড়ির এএস আই শহিদুল।

আহত শারিরিক প্রতিবন্ধী রাব্বি মিয়া জানান, আমি ব্যাটারিচালিত অটোরিক্সা চালাই, আমার কাছে রিক্সা ভাড়া বাবদ ১ হাজার টাকা পাবে কিন্তু দিতে একটু দেরি হওয়াতে আমাকে গ্যারেজ মালিক বুলবুল মারধর করে।

এলাকাবাসী সূত্রে জানাযায়, ব্যাটারি চালিত অটোরিক্সা ড্রাইভার শারিরিক প্রতিবন্ধী রাব্বি মিয়ার কাছে রিক্সাভাড়া বাবদ ৫ হাজার টাকা পাবে গ্যারেজ মালিক বুলবুল। এর মধ্যে ৪ হাজার টাকা পরিশোধ করলেও বাকী ১ হাজার টাকা পাবে। এ টাকা দিতে একটু দেরি হওয়াতে আজকে বুলবুলের ভাই সিবলির গ্যারেজ রিক্সা মেরামত করতে আসলে রাব্বিকে লাথি মেরে ফেলে দেয়।

প্রতিবন্ধী রাব্বি মিয়াকে মারধর করার ঘটনায় রিক্সার গ্যারেজ মালিক বুলবুল এর সাথে কথা বলতে চাইলে সে এ বিষয় কোন কথা না বলে সরে যান।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে চার মামলার সাক্ষী কে এই লিটন গাজী? অতীত ও বর্তমান রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন

বন্দরে প্রতিবন্ধী অটোরিকশার ড্রাইভারকে মারধর, থানায় অভিযোগ

আপডেট সময় : ০৭:৫৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মার্চ ২০২১