নারায়ণগঞ্জ ০৪:২৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে চার মামলার সাক্ষী কে এই লিটন গাজী? অতীত ও বর্তমান রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন আড়াইহাজারে হাসপাতাল মালিকদের সংবাদ সম্মেলন: নবায়ন প্রক্রিয়াধীন, অবৈধ নয় গ্রেপ্তার এড়াতে মোটা অঙ্কের লেনদেন? এসআই অলিউল্লাহর বিরুদ্ধে গোপন বৈঠকের অভিযোগ সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি গঠন নিয়ে শুরু হয়েছে ভেলকিবাজি সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী ও ডাকাতি মামলার আসামিসহ গ্রেপ্তার ১৯ নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের গণশুনানি ভুক্তভোগীদের আস্থার স্থানে পরিণত সোনারগাঁয়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা রূপগঞ্জে পৃথক মামলায় পাঁচজনের কারাদণ্ড সরকার বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে- সমাজকল্যাণ মন্ত্রী সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ ৩জন গ্রেপ্তার

ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাতকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মার্চ ২০২১
  • ৩০৫ বার পড়া হয়েছে

সোনারগাঁ প্রতিনিধি :  সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাতকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, ডাকাত সামসুল ইসলাম সেলিম (৩৫) উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ার চর গ্রামের সানোয়ার মিয়ার ছেলে, ইয়ানবী (৩৯) একই এলাকার মৃত আঃ সামাদ মিয়ার ছেলে ও মো: শাহীন মিয়া গাইবান্ধা সুমানগঞ্জ জেলার কানি চরিতাবাড়ীর লতিফ মিয়ার ছেলে।

মঙ্গলবার ৯ মার্চ দুপুরে গ্রেফতারকৃত আসামীদের নারায়ণগঞ্জ জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।

সোনারগাঁ থানার ওসি রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার রাতে মেঘনা শিল্পাঞ্চলের নিউ টাউন এলাকার হযরত মিয়ার পুকুর পার্শ্বে দুলাল মিয়ার পতিত জায়গায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে কালে তিন ডাকাতকে আটক করেছে পুলিশ।্হনংঢ়; এসময় তাদের কাছ থেকে ১টি লোহার তৈরী ছোরা, ১টি টর্চ লাইট, ১টি লোহার তৈরী হাতুরী, ১টি কালো রংয়ের ব্যাটন লাঠি, ও ১টি টর্চ লাইট উদ্ধার করা হয়।

ওসি রফিকুল ইসলাম আরো জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা শিল্পাঞ্চল এলাকায় বিভিন্ন কারখানার শ্রমিক, মহাসড়ক ও শাখা সড়কগুলোর বিভিন্ন যানবাহনে দীর্ঘদিন যাবত ডাকাতি করে আসছে। এদের বিরুদ্ধে মামলা দায়ের করে নারায়ণগঞ্জ জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে চার মামলার সাক্ষী কে এই লিটন গাজী? অতীত ও বর্তমান রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন

ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাতকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ

আপডেট সময় : ০১:০৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মার্চ ২০২১