নারায়ণগঞ্জ ১১:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সোনারগাঁয়ে মাদক ও ধর্ম আবমাননাসহ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-৮ রূপগঞ্জে পাউবো কর্মকর্তার দুর্নীতির অভিযোগ তদন্তে দুদকের অভিযান প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো সদর উপজেলা প্রশাসন নারায়ণগঞ্জ জেলা কারাগারে মাদকবিরোধী সচেতনতামূলক সভা ও ৫০ বন্দিকে গার্মেন্টস কর্মে প্রশিক্ষণ নারায়ণগঞ্জে খাজা সুপার মার্কেটে জুয়ার আসরে পুলিশ সুপারের অভিযান, আটক ২৮ আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা: নারায়ণগঞ্জ সদরে মাশরুম চাষ প্রশিক্ষণ শুরু রিয়াদে বাপ্রসাফের সাংস্কৃতিক সন্ধ্যা : গান-কবিতা-আবৃত্তিতে প্রবাসী সাংবাদিক ও বাংলাদেশিদের মিলনমেলা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে অপহরণ মামলার আসামিসহ গ্রেপ্তার ১১ ডিআইটিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আরএফএল ‘ডেইলি শপ’

বন্দরে  ২ কিশোর হত্যা ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে সড়ক অবরোধ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১০:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ মার্চ ২০২১
  • ৩২১ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধি : বন্দরে ইস্পাহানী ঘাট এলাকায় কিশোর গ্যাংয়ের হাতে নিহত জিসান (১৫) ও মিনহাজুল ইসলাম মিহাদের (১৮) ঘটনায় প্রকৃত দোষীদের শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

রোববার বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা ও এলাকাবাসী’র উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেয়া নারায়ণগঞ্জ মহানগর যুবলীগ নেতা শাহ নেওয়াজ রাহাত বলেন, যার সন্তান হারায় একমাত্র সেই বুঝে সন্তান হারানো কত কষ্ট। জিসান ও মিনহাজুল ইসলাম মিহাদ আমাদেরই ভাতিজা। আমরা এই হত্যাকাণ্ডের সঠিক বিচার চাই। কিন্তু এজন্য সাধারণ মানুষজনকে হয়রানি করা হবে, গ্রেফতার করা হবে সেটা মেনে নেয়া যায় না।

মামলার বাদি কাজিম উদ্দিন তার নিজের স্বার্থ আদায়ের জন্য সাধারণ মানুষদের হয়রানি করছে। আমরা চাই সাধারণ মানুষদেরকে
হয়রানি না করে প্রকৃত দোষীদের খুঁজে বের করা হোক।

প্রসঙ্গত, গত বছরের ১০ আগস্ট বিকেলে শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে বন্দরের ইস্পাহানী ঘাট এলাকার বিকেলে কাজিমউদ্দিনের ছেলে জিসান (১৫) ও নাজিমউদ্দিন খানের ছেলে মিনহাজুল ইসলাম মিহাদ (১৮) নিখোঁজ হয়। রাতেই তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। রাতেই নিহত জিসানের বাবা কাজিমউদ্দিন বাদী হয়ে গ্রেপ্তারকৃত ৬ আসামীসহ ১৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৮ জনকে আসামী করে বন্দর থানায় মামলা দায়ের করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

বন্দরে  ২ কিশোর হত্যা ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে সড়ক অবরোধ

আপডেট সময় : ০৫:১০:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ মার্চ ২০২১