নারায়ণগঞ্জ ০২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুবলীগ, না যুবদল—রূপগঞ্জে আজিজুল মালুমকে ঘিরে রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন অসহায় নারীকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন দিয়ে পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জ ডিসি ওয়াজ থেকে ফেরার পথে ডাকাতির মুখে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১২ রূপগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত আড়াইহাজারের যুবদল নেতাকে সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টার অভিযোগ, নেপথ্যে সাবেক কাউন্সিলর বাদলের সহযোগীদের দাবি প্রবাসের মাটিতে বাংলা গানের সুর ছড়াতে রিয়াদে সংগীতশিল্পী তাসলিমা মৌর ‘মিট দ্য প্রেস’ নারায়ণগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ ও ৫ নম্বর ঘাট বিসর্জনস্থল পরিদর্শন করেন ঢাকা বিভাগীয় কমিশনার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে, ইয়াবাসহ গ্রেপ্তার ২৪

৩৬ কোটি টাকার কারেন্ট জাল ধ্বংস ৫ জনকে কারাদন্ড

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩০:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১
  • ৩৩৫ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : মুন্সিগঞ্জ সদরের একটি কারখানায় অভিযান চালিয়ে প্রায় ৩৬ কোটি টাকা মূল্যের একটি কোটি ২০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ ও ৫ জনকে আটক করেছে র‌্যাব-১১। আটক প্রত্যেককে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন র‌্যাবের ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার ( ৪ মার্চ) দুপুরে র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মো: জসিম উদ্দিন চৌধুরী স্বাক্ষরীত সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চেত করেন। তার আগে গত তিন মার্চ বিকেলে থেকে রাত ৯ টায় পর্যন্ত মুক্তারপুর পঞ্চসার এলাকায় সাওবান ফাইবার ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড কারখানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ও সাজাপ্রাপ্তরা হলেন, মোঃ আবুল কাশেম (৩০), মোঃ আলম (২০), মোঃ বেলাল (৩২), মোঃ শফিকুল ইসলাম (১৯) ও মোঃ আতাউর (৪৮

র‌্যাব জানায়, মৎস রা ও সংরণ আইন ১৯৫০ সনের ৪ এর (ক)(১) এবং ৫ এর (২)(খ) ধারায় আটকদের দোষী সাব্যস্ত করে প্রত্যেককে এক বছরের কারাদন্ড ও জব্দ করা কারেন্ট জাল নদীর পাড়ে উন্মুক্ত স্থানে পুড়িয়ে ধ্বংস করার নির্দেশ দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।

কারেন্ট জাল উৎপাদন ও বিপণন নিষিদ্ধ হলেও বর্ষা মৌসুমকে সামনে রেখে ওই কারখানায় তৈরী হচ্ছে কারেন্ট জাল। পঞ্চসার ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান গোলাম মোস্তফার নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে কারেন্ট জাল উৎপাদন ও বিপণন করে আসছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। সাজা প্রাপ্তদের মুন্সিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

যুবলীগ, না যুবদল—রূপগঞ্জে আজিজুল মালুমকে ঘিরে রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন

৩৬ কোটি টাকার কারেন্ট জাল ধ্বংস ৫ জনকে কারাদন্ড

আপডেট সময় : ১১:৩০:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১