নারায়ণগঞ্জ ০৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ১৬ জন গ্রেপ্তার বন্দরের বিভিন্ন সরকারি দপ্তর ও থানা পরিদর্শন করলেন ডিসি রায়হান কবির রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতিকালে যুবক আটক, আহত দুই প্রেস ক্লাবের সাথে মতবিনিময়ে মাদক, যানজট ও কিশোর গ্যাং নির্মূলে সহযোগিতা চাইলেন পুলিশ সুপার হাবিবুর রহমান মানসম্মত শিক্ষা নিশ্চিতে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকার তাগিদ দিলেন জেলা প্রশাসক সোনারগাঁয়ে পুলিশের সাঁড়াশি অভিযান, মাদক-ধর্ষণ-ছিনতাই সহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯ সোনারগায়ে কথিত ডাক্তারের ভুল চিকিৎসায় গরুর মৃত্যু, চিকিৎসকের কারাদণ্ড রূপগঞ্জে সংঘবদ্ধ ডাকাতদলের গুলিতে ব্যবসায়ী আহত সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৪ জন গ্রেফতার, ১২৫ পিস ইয়াবা উদ্ধার আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদক, কিশোর গ্যাং ও যানজট নিরসনে অটোরিকশা নিয়ন্ত্রণে কঠোর নির্দেশ

সুমনের বিরুদ্ধে সদর মডেল থানায় সবুজের প্রতারণার অভিযোগ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০১৯
  • ৪৪২ বার পড়া হয়েছে
শহর প্রতিনিধি : শহরের জিমখানা এলাকার বাসিন্দা সবুজ (৩০) তার দুলাভাই বন্দরের বাসিন্দা মো. সুমনের (৩৮) বিরুদ্ধে সদর মডেল থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেছেন। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সদর মডেল থানায় এ অভিযোগ দায়ের করেন তিনি। বাদী সবুজ জানান, বন্দরের মো. সুমন (৩৮) শহরের জিমখানা এলাকার বাসিন্দা সবুজের (৩০) সম্পর্কে বোনের জামাই। দুলাভাইয়ের কাছ থেকে শহরের ডিআইটি মসজিদ সংলগ্ন একটি দোকান ভাড়া নিয়ে দর্জির দোকান দেন সবুজ। প্রতি মাসে ভাড়াও পরিশোধ করেন তিনি। কিন্তু পরে জানতে পারেন এই দোকানের আসল মালিক তার দুলাভাই নন জনৈক লতা নামের একজন। লতা দোকান দখলের অভিযোগ করেন থানায়। এ অভিযোগে হাজতবাস করতে হয় সবুজের। পরে দোকানের ভাড়া হিসেবে দাবি করা ৫০ হাজার টাকা লতাকে পরিশোধ করেন তিনি। অভিযোগে তিনি উল্লেখ করেন, হাজত থেকে বেরিয়ে দুলাভাইকে প্রতি মাসে দোকান ভাড়া দেয়া ৭০ হাজার টাকা দাবি করলে তিনি টাকা দিতে অস্বীকৃতি জানান। এ ঘটনাকে কেন্দ্র করে গত ১৮ মার্চ সবুজকে মারধরও করেন সুমন। পরে পঞ্চায়েতের সামনে টাকা ফেরত দেবে বলে জানান সুমন। গত ২৫ এপ্রিল টাকা দাবি করলে সবুজকে শাসায় সুমন এবং টাকা দেবে না বলে জানায়। এ বিষয়ে সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন সবুজ।
ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁয়ে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ১৬ জন গ্রেপ্তার

সুমনের বিরুদ্ধে সদর মডেল থানায় সবুজের প্রতারণার অভিযোগ

আপডেট সময় : ০৪:১৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০১৯