নারায়ণগঞ্জ ০৫:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জের ডিসিকে বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সীমানা বর্ধিতকরণে গণশুনানি অনুষ্ঠিত রূপগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা ফতুল্লায় স্টেডিয়াম সংলগ্ন লিংক রোডে ট্রাকের চাপায় বৃদ্ধার মৃত্যু হরিজন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ডিসির কাছে স্মারকলিপি দিল হরিজন ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ গড়েতে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি প্রবাসীদের সুখ-দুঃখের সাথী এনটিভি: রিয়াদে জমকালো আয়োজনে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নারায়ণগঞ্জে রাস্তায় ময়লা ফেললে কঠোর ব্যবস্থা : ডিসি আইবিএন নিউজ বাংলাদেশ ব্যুরোর ডেপুটি ব্যুরো চিফ হলেন এসএম জহিরুল ইসলাম বিদ্যুৎ দেশীয় অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী রাসেল গ্রেপ্তার

আনারে ৮ হাজার ইয়াবা উদ্ধারসহ ২জন গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৬:২৮ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০১৯
  • ৩২৪ বার পড়া হয়েছে

সোনারগাঁও প্রতিনিধি ঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় আনার ফলের ভেতর থেকে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মা ও ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মেঘনা নিউ টাউন এলাকার আমপাতা রেস্টুরেন্টের সামনে থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে মা ও ছেলেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত খুকি বেগম (৫৫) কুমিল্লা সদর দক্ষিণ থানার জাম্মুরা গ্রামের ফজলুল হকের স্ত্রী ও শাহ আলম (৪৫) সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের পঞ্চবটি গ্রামের রব মিয়ার ছেলে। গ্রেফতারকৃত খুকি বেগম শাহ আলমের ধর্মের মা ছেলে বলে জানায় পুলিশ।
সোনারগাঁ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, কুমিল্লা থেকে এসে খুকি বেগম সোনারগাঁ উপজেলার আমপাতা রেস্টুরেন্টের সামনে তার ধর্মের ছেলে শাহ আলমের জন্য একটি কালো রঙের ব্যাগ হাতে নিয়ে অপেক্ষা করছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে ওই সময় একই এলাকায় অবস্থান নিয়েছিল পুলিশ। শাহ আলম ওই ব্যাগ নিতে আসলে তাদের ঘেরাও করে পুলিশ। এ সময় তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে দুটি আনার ফল পাওয়া যায়। ওই আনার ফলের ভেতর দুই হাজার ও চারটি প্যাকেটে মোড়ানোসহ আট হাজার পিস ইয়াবা পাওয়া যায়। পরে এসব ইয়াবা উদ্ধারসহ তাদের দুইজনকে গ্রেফতার করে পুলিশ।
এসআই আবুল কালাম আজাদ আরও বলেন, গ্রেফতারকৃত শাহ আলমের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। শাহ আলম দুটি মামলার সাজাপ্রাপ্ত আসামি। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মামলা হয়েছে। ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান এসআই আবুল কালাম আজাদ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জের ডিসিকে বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা

আনারে ৮ হাজার ইয়াবা উদ্ধারসহ ২জন গ্রেপ্তার

আপডেট সময় : ০৩:৫৬:২৮ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০১৯