নারায়ণগঞ্জ ০৪:১৩ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আড়াইহাজারে পরিত্যক্ত জমিদার বাড়ি থেকে বিদেশি পিস্তল উদ্ধার সোনারগাঁয়ে পাটজাত মোড়ক ব্যবহার না করায় তিন ব্যবসায়ীকে জরিমানা প্লাস্টিক দূষণ রোধে নারায়ণগঞ্জ সদরে ৬২০ শিক্ষার্থীর মাঝে পরিবেশবান্ধব পানির বোতল বিতরণ নারায়ণগঞ্জ পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৯ জনসহ বিভিন্ন অপরাধে ৯৮ জন গ্রেফতার অপরাধমুক্ত শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়তে কাজ করছে জেলা পুলিশ — এসপি হাবিবুর রহমান সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৮ রূপগঞ্জে কিশোরী ধর্ষণের অভিযোগে তিন যুবক গ্রেফতার প্রধানমন্ত্রীর নির্দেশনায় নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজা নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে জেলা প্রশাসন বদ্ধপরিকর — জেলা প্রশাসক সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে কাঁচপুর শ্রমিক লীগ সভাপতি তাজুলসহ গ্রেপ্তার ১৩

নারায়ণগঞ্জ পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৯ জনসহ বিভিন্ন অপরাধে ৯৮ জন গ্রেফতার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৯:৫০ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জ জেলায় অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করে আসছে জেলা পুলিশ। তারই ধারাবাহিকতায় গতকাল ৩-১০-২৬ ইং শনিবার জেলার ৭টি থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৯ জনসহ সর্বমোট ৯৮ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

জেলার সুযোগ্য পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম-সেবা এর নির্দেশনায় এবং পুলিশ সুপার সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে স্ব স্ব থানা এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৯ জন, মাদক ব্যবসায়ী ৮ জন, মাদকসেবী ৫৮ জন, চোর ১ জন, ওয়ারেন্টভুক্ত ৭ জন, নিয়মিত মামলার আসামি ৮ জন এবং অন্যান্য আইনে ৭ জন।

থানাওয়ারি গ্রেফতারের বিবরণ:
নারায়ণগঞ্জ সদর থানায় নিষিদ্ধ সংগঠনের ১ জন, ২১২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ২ জন, মাদকসেবী ৬ জন, ওয়ারেন্ট মূলে ২ জন ও অন্যান্য ধারায় ৪ জনসহ মোট ১৫ জন।

ফতুল্লা মডেল থানায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ১ জন, মাদকসেবী ১৮ জন, ওয়ারেন্ট মূলে ৩ জন, নিয়মিত মামলার ১ জন ও অন্যান্য আইনে ১ জনসহ মোট ২৪ জন।

সিদ্ধিরগঞ্জ থানায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারী নিষিদ্ধ সংগঠনের ৩ জন, ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ৩ জন, মাদকসেবী ১২ জন, ওয়ারেন্ট মূলে ১ জন ও নিয়মিত মামলার ৫ জনসহ মোট ২৪ জন।

বন্দর থানায় মাদকসেবী ৬ জন ও অন্যান্য আইনে ১ জনসহ মোট ৭ জন।

সোনারগাঁও থানায় নিষিদ্ধ সংগঠনের ৩ জন, ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ২ জন, মাদকসেবী ১৩ জন, ওয়ারেন্ট মূলে ১ জন ও চোর ১ জনসহ মোট ২০ জন।

রূপগঞ্জ থানায় নিষিদ্ধ সংগঠনের ২ জন, মাদকসেবী ৩ জন ও অন্যান্য আইনে ২ জনসহ মোট ৭ জন।

আড়াইহাজার থানায় অন্যান্য আইনে ১ জন।

এ বিষয়ে পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম-সেবা বলেন, নারায়ণগঞ্জকে অপরাধমুক্ত ও শান্তিপূর্ণ জেলা হিসেবে গড়ে তুলতে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি এবং রাষ্ট্রবিরোধী ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারী কোনো অপশক্তিকে ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যরা যাতে কোথাও বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে জন্য আমাদের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। একইসঙ্গে মাদকের বিরুদ্ধে আমাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

আড়াইহাজারে পরিত্যক্ত জমিদার বাড়ি থেকে বিদেশি পিস্তল উদ্ধার

নারায়ণগঞ্জ পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৯ জনসহ বিভিন্ন অপরাধে ৯৮ জন গ্রেফতার

আপডেট সময় : ০৬:২৯:৫০ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬