নারায়ণগঞ্জ ০৩:১৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে চার মামলার সাক্ষী কে এই লিটন গাজী? অতীত ও বর্তমান রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন আড়াইহাজারে হাসপাতাল মালিকদের সংবাদ সম্মেলন: নবায়ন প্রক্রিয়াধীন, অবৈধ নয় গ্রেপ্তার এড়াতে মোটা অঙ্কের লেনদেন? এসআই অলিউল্লাহর বিরুদ্ধে গোপন বৈঠকের অভিযোগ সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি গঠন নিয়ে শুরু হয়েছে ভেলকিবাজি সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী ও ডাকাতি মামলার আসামিসহ গ্রেপ্তার ১৯ নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের গণশুনানি ভুক্তভোগীদের আস্থার স্থানে পরিণত সোনারগাঁয়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা রূপগঞ্জে পৃথক মামলায় পাঁচজনের কারাদণ্ড সরকার বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে- সমাজকল্যাণ মন্ত্রী সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ ৩জন গ্রেপ্তার

সোনারগাঁয়ে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ১১৮ বার পড়া হয়েছে

সোনারগাঁ প্রতিনিধ :

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে সানী (৩০) নামে এক ব্যক্তিকে ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সনমান্দী ইউনিয়নের ফতেপুর এলাকায় আলমগীর হোসেনের ‘আনিকা সাইকেল স্টোর’-এর সামনে পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সানী চাঁদপুর সদর থানার মনোহোর কান্দী (বিষ্ণপুরা) এলাকার বাসিন্দা। তিনি মো. লোকমান বেপারীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও মাদকবিরোধী কার্যক্রম জোরদারের লক্ষ্যে পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর শেখ পারভেজ বিন কামাল চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল ফতেপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে সানীকে গ্রেপ্তার করা হয়। পরে তার হেফাজত থেকে ৬ কেজি গাঁজা জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার সানীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মাদকদ্রব্যের বিস্তার রোধ এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে চার মামলার সাক্ষী কে এই লিটন গাজী? অতীত ও বর্তমান রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন

সোনারগাঁয়ে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:২৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬