নারায়ণগঞ্জ ০৩:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্তা থাকবে : এসপি হাবিবুর রহমান সোনারগাঁয়ে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ১৬ জন গ্রেপ্তার বন্দরের বিভিন্ন সরকারি দপ্তর ও থানা পরিদর্শন করলেন ডিসি রায়হান কবির রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতিকালে যুবক আটক, আহত দুই প্রেস ক্লাবের সাথে মতবিনিময়ে মাদক, যানজট ও কিশোর গ্যাং নির্মূলে সহযোগিতা চাইলেন পুলিশ সুপার হাবিবুর রহমান মানসম্মত শিক্ষা নিশ্চিতে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকার তাগিদ দিলেন জেলা প্রশাসক সোনারগাঁয়ে পুলিশের সাঁড়াশি অভিযান, মাদক-ধর্ষণ-ছিনতাই সহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯ সোনারগায়ে কথিত ডাক্তারের ভুল চিকিৎসায় গরুর মৃত্যু, চিকিৎসকের কারাদণ্ড রূপগঞ্জে সংঘবদ্ধ ডাকাতদলের গুলিতে ব্যবসায়ী আহত সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৪ জন গ্রেফতার, ১২৫ পিস ইয়াবা উদ্ধার

সোনারগাঁয়ে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ১৬ জন গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

সোনারগাঁ প্রতিনিধি :

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার আসামি ও মাদকসেবীসহ ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে ওয়ারেন্টভুক্ত দুইজন, নিয়মিত মামলার দুইজন, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দুইজন, বৈষম্যবিরোধী মামলায় তিনজন এবং সাতজন মাদকসেবী রয়েছেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সোনারগাঁ থানা এলাকায় বিশেষ এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

অভিযানে মাদকসেবী হিসেবে আপন খান (২১), মোঃ ইমরান (২২), খোরশেদ (৩০), মোঃ আকবর (৩৯), মোঃ আফাজ উদ্দিন (৪০), জসিম সরকার (৫৫) ও মোঃ তাজুল ইসলাম (২৫)-কে গ্রেপ্তার করা হয়।

এছাড়া নিয়মিত মামলায় মোঃ শাহ আলম (৪০) ও রকিবুল হাসান ইমন (২৬)-কে গ্রেপ্তার করা হয়েছে।

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মোঃ মাসুম (৩৮) ও ইসলামাইল রহমান রাতিন (৩০)-কে গ্রেপ্তার করা হয়েছে। মোঃ মাসুম মোগড়াপাড়া ইউনিয়নের সাবেক যুবলীগ কর্মী এবং ইসলামাইল রহমান রাতিন সোনারগাঁ পৌরসভা ছাত্রলীগের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বৈষম্যবিরোধী মামলায় মোহাম্মদ রব্বি সীমান্ত গাজী (২৮), মনির হোসেন (৪০) ও আব্দুর রহমান অমি (২৩)-কে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে মোহাম্মদ রব্বি সীমান্ত গাজী পিরোজপুর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক, মনির হোসেন পিরোজপুরের সক্রিয় সদস্য এবং আব্দুর রহমান অমি সোনারগাঁ পৌরসভা ছাত্রলীগের সক্রিয় সদস্য হিসেবে উল্লেখ রয়েছেন।

অন্যদিকে, ওয়ারেন্টভুক্ত মোঃ উজ্জল মিয়া ও মোঃ আঃ ছালাম ওরফে সেন্টু মিয়া (৫৫)-কে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মাদকসহ সব ধরনের অপরাধ দমনে সোনারগাঁ থানা পুলিশের অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্তা থাকবে : এসপি হাবিবুর রহমান

সোনারগাঁয়ে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ১৬ জন গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:২৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬