নারায়ণগঞ্জ ০৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতিকালে যুবক আটক, আহত দুই প্রেস ক্লাবের সাথে মতবিনিময়ে মাদক, যানজট ও কিশোর গ্যাং নির্মূলে সহযোগিতা চাইলেন পুলিশ সুপার হাবিবুর রহমান মানসম্মত শিক্ষা নিশ্চিতে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকার তাগিদ দিলেন জেলা প্রশাসক সোনারগাঁয়ে পুলিশের সাঁড়াশি অভিযান, মাদক-ধর্ষণ-ছিনতাই সহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯ সোনারগায়ে কথিত ডাক্তারের ভুল চিকিৎসায় গরুর মৃত্যু, চিকিৎসকের কারাদণ্ড রূপগঞ্জে সংঘবদ্ধ ডাকাতদলের গুলিতে ব্যবসায়ী আহত সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৪ জন গ্রেফতার, ১২৫ পিস ইয়াবা উদ্ধার আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদক, কিশোর গ্যাং ও যানজট নিরসনে অটোরিকশা নিয়ন্ত্রণে কঠোর নির্দেশ সরকারি সেবা সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দিতে নারায়ণগঞ্জ সদরে ব্যতিক্রমী কর্মসূচি ‘A Day in A Office’অনুষ্ঠিত আড়াই হাজার মসজিদের ভিতর থেকে উদ্ধার হল পুলিশের লুট হাওয়া পিস্তল

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতিকালে যুবক আটক, আহত দুই

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩১:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

রূপগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট এলাকার কাপড় ব্যবসায়ী মোহাম্মদ হোসেন মিয়ার বাড়িতে গতকাল ১৪সেপ্টেম্বর সোমবার ভোরে ডাকাতিকালে আলমগীর হোসেন (৩৮) নামের ডাকাতদলের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

এসময় ডাকাতদের হামলায় ব্যবসায়ী মোহাম্মদ হোসেন মিয়ার ছেলে সালেহ আহাম্মেদ রনি (২৮) ও সামসুজ্জোহা সানি (২৫) আহত হয়। তাদেরকে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গ্রেফতারকৃত ডাকাতদলের সদস্য আলমগীর হোসেন কুমিল্লা জেলার হোমনা উপজেলার ঘারমোড়া এলাকার সোনা মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গতকাল ১৪সেপ্টেম্বর সোমবার ভোরে ডাকাতির উদ্দেশ্যে ১০/১১ সদস্যের একদল ডাকাত রামদা, ছেন, লোহার সাবল ও কাটারসহ দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে সাওঘাট গ্রামের ব্যবসায়ী মোহাম্মদ হোসেন মিয়ার বাড়ির সীমানা প্রাচীর টপকিয়ে বাড়িতে প্রবেশ করে।

পরে তাদের বসতঘরের দরজা ভেঙ্গে ডাকাতরা ৩০মিনিট ধরে লুটপাট চালায়। এসময় মোহাম্মদ হোসেন মিয়া, তার স্ত্রী উম্মে সালমা, ছেলে সালেহ আহাম্মেদ রনি ও সামসুজ্জোহা সানি ডাকাতদের ঝাপটে ধরে। একপর্যায়ে তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে ডাকাতরা তাদের ব্যবহৃত পিকআপ ভ্যানে পালিয়ে যায়। এসময় ডাকাতদলের সদস্য আলমগীর হোসেনকে বাড়ির লোকজন ঝাপটে ধরে। পরে উত্তেজিত জনতা গণপিটুনি দিয়ে তাকে পুলিশে সোপর্দ করে। পুলিশ আহত আলমগীর হোসেনকে গ্রেফতার দেখিয়ে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, অস্ত্রেশস্ত্রে সজ্জিত ডাকাতদলের ৩/৪সদস্য মুখোশ পরিহিত ছিল। ধারণা করা হচ্ছে মুখোশ পরিহিতরা স্থানীয়।
এব্যাপারে ব্যবসায়ী মোহাম্মদ হোসেন মিয়ার ছেলে সালেহ আহাম্মেদ রনি বাদী হয়ে আলমগীর হোসেনকে নামীয় ও অজ্ঞাত ৯/১০ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, কাপড় ব্যবসায়ী মোহাম্মদ হোসেন মিয়ার বাড়িতে ডাকাতিকালে আলমগীর হোসেন নামের ডাকাতদলের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

এঘটনায় রূপগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে। ডাকতদলের অন্য সদস্যদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতিকালে যুবক আটক, আহত দুই

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতিকালে যুবক আটক, আহত দুই

আপডেট সময় : ০৮:৩১:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬