নারায়ণগঞ্জ ০৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতিকালে যুবক আটক, আহত দুই প্রেস ক্লাবের সাথে মতবিনিময়ে মাদক, যানজট ও কিশোর গ্যাং নির্মূলে সহযোগিতা চাইলেন পুলিশ সুপার হাবিবুর রহমান মানসম্মত শিক্ষা নিশ্চিতে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকার তাগিদ দিলেন জেলা প্রশাসক সোনারগাঁয়ে পুলিশের সাঁড়াশি অভিযান, মাদক-ধর্ষণ-ছিনতাই সহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯ সোনারগায়ে কথিত ডাক্তারের ভুল চিকিৎসায় গরুর মৃত্যু, চিকিৎসকের কারাদণ্ড রূপগঞ্জে সংঘবদ্ধ ডাকাতদলের গুলিতে ব্যবসায়ী আহত সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৪ জন গ্রেফতার, ১২৫ পিস ইয়াবা উদ্ধার আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদক, কিশোর গ্যাং ও যানজট নিরসনে অটোরিকশা নিয়ন্ত্রণে কঠোর নির্দেশ সরকারি সেবা সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দিতে নারায়ণগঞ্জ সদরে ব্যতিক্রমী কর্মসূচি ‘A Day in A Office’অনুষ্ঠিত আড়াই হাজার মসজিদের ভিতর থেকে উদ্ধার হল পুলিশের লুট হাওয়া পিস্তল

মানসম্মত শিক্ষা নিশ্চিতে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকার তাগিদ দিলেন জেলা প্রশাসক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৭:০৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের মার্চেন্ট ওয়ার্কার্স (এম ডব্লিউ) উচ্চ বিদ্যালয়ে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ই সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সভায় শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা, নৈতিকতা ও মানসিক বিকাশ নিশ্চিত করার পাশাপাশি মাদকাসক্তির মতো সামাজিক ব্যাধি থেকে তাদের দূরে রাখতে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মো. রায়হান কবির।

জেলা প্রশাসক বলেন, শিক্ষার্থীদের শুধু ফলাফলমুখী শিক্ষার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। তাদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ, বাস্তবিক জ্ঞান, দক্ষতা ও সৃজনশীলতার সমন্বয়ে গড়ে তুলতে হবে। একটি জাতির ভবিষ্যৎ নির্ভর করে তার শিক্ষার্থীদের ওপর।

তিনি আরও বলেন, মাদক, অনলাইন গেমস ও অসৎ সঙ্গ থেকে শিক্ষার্থীদের রক্ষা করতে অভিভাবকদের সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে। সন্তানদের চলাফেরা, বন্ধুত্ব, অনলাইন কার্যক্রম ও দৈনন্দিন আচরণের প্রতি নিয়মিত নজরদারি রাখুন। স্কুল ও পরিবারের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই একটি মেধাবী ও আদর্শ প্রজন্ম গড়ে তোলা সম্ভব।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলীনূর খান। তিনি বলেন, ডিজিটাল যুগে শিক্ষার্থীরা যেন প্রযুক্তিকে শিক্ষার কাজে ব্যবহার করে, সেদিকে অভিভাবকদের খেয়াল রাখতে হবে। অপব্যবহার রোধে পরিবারকেই প্রথম প্রতিরোধ গড়ে তুলতে হবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের পাঠদান পদ্ধতি, শৃঙ্খলা ও সহশিক্ষা কার্যক্রম সম্পর্কে অভিভাবকদের অবহিত করেন। তারা বলেন, নিয়মিত উপস্থিতি ও গৃহপাঠ নিশ্চিত করতে অভিভাবক-শিক্ষক যোগাযোগ আরও জোরদার করতে হবে।

মতবিনিময় সভায় নবম ও দশম শ্রেণির বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন। তারা শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য, ক্যারিয়ার গঠন ও বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন নিয়ে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। জেলা প্রশাসক সব প্রস্তাব মনোযোগের সঙ্গে শুনে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্য ও অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতিকালে যুবক আটক, আহত দুই

মানসম্মত শিক্ষা নিশ্চিতে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকার তাগিদ দিলেন জেলা প্রশাসক

আপডেট সময় : ০৫:৫৭:০৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬