নারায়ণগঞ্জ ১১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা পূজা উদযাপন কমিটি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের মতবিনিময় ফতুল্লা পাইলটে স্কুলে জিপিএ-৫ পাওয়া ৪৪ শিক্ষার্থীকে সংবর্ধনা বাজারে সিন্ডিকেটের অস্তিত্ব যাতে না থাকে সেই লক্ষ্যে কাজ করছে সরকার-খাদ্যমন্ত্রী আফরোজা খানম শিশু অধিকার দিবস উদযাপনে নারায়ণগঞ্জে ভার্চুয়ালি আলোচনায় প্রধানমন্ত্রী শহরে যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সহায়তায় ২২ জন ভলান্টিয়ারের কার্যক্রমের শুভ উদ্বোধন নারায়ণগঞ্জ সদরে ৬ষ্ঠ কাব ক্যাম্পুরীর হতে যাচ্ছে : ৭০ স্কুলের শিক্ষার্থীর অংশগ্রহণ নারায়ণগঞ্জে পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত,এই পদোন্নতি আপনাদের সততা, শৃঙ্খলা, দক্ষতা ও পেশাদারিত্বের মূল্যায়ন : এসপি ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে নারায়ণগঞ্জে টাস্কফোর্স কমিটির সভা রূপগঞ্জে জামায়াত ইসলামী ডেঙ্গু সচেতনতা কার্যক্রম উদ্বোধন সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ২৫

সোনারগায়ে কথিত ডাক্তারের ভুল চিকিৎসায় গরুর মৃত্যু, চিকিৎসকের কারাদণ্ড

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে

সোনারগাঁ প্রতিনিধি :

ভুল চিকিৎসায় গরু মেরে ফেলার অভিযোগে নিশ্চিত ঘোষ(৪৯) নামে এক পল্লী চিকিৎসককে ৩ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে এ সাজা দেন নারায়ণগঞ্জের কাঁচপুর রাজস্ব সার্কেল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম।

সাজাপ্রাপ্ত ভুয়া চিকিৎসক নিশ্চিত ঘোষ ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার টগর ব্রাহ্মণ ঘোষের ছেলে।
পরে তাকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠায় সোনারগাঁ থানা পুলিশ।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়,উপজেলার সনমান্দি এলাকার এক খামারির গরু ভুল চিকিৎসায় মারা যাওয়ার অভিযোগে ঘটনাস্থলে অভিযান চালানো হয়,পরে অভিযুক্ত ব্যক্তি ডাক্তার হিসেবে চিকিৎসা প্রদান করলেও তার কোনো বৈধ সনদ দেখাতে পারেনি।
রোববার (১৩ সেপ্টেম্বর) পল্লী চিকিৎসক নিশ্চিত ঘোষ এর বিরুদ্ধে ভুল চিকিৎসা গাভীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত খামারির লিখিত অভিযোগে তাকে আটক করা হয়।

এ সময় ঘটনার সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পল্লী চিকিৎসক নিশ্চিত ঘোষকে ভুল চিকিৎসা দেওয়ার অপরাধে ৩ দিনের সশ্রম কারাদণ্ডসহ ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ দিনের বিনাশ্রম দণ্ড প্রদান করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম জানান,ভুল চিকিৎসায় গাভিটির মৃত্যু হয়। ঘটনাটি খুবই বেদনা দায়ক। জনস্বার্থে এ ধরনের ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মোসাম্মৎ নইফা বেগম,সহকারী কমিশনারের পেশকার মোঃ বায়েজিদ, এছাড়াও সোনারগাঁ থানা পুলিশ অভিযানে সহায়তা করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা পূজা উদযাপন কমিটি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

সোনারগায়ে কথিত ডাক্তারের ভুল চিকিৎসায় গরুর মৃত্যু, চিকিৎসকের কারাদণ্ড

আপডেট সময় : ০৯:১৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬