নারায়ণগঞ্জ ১০:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোনারগায়ে কথিত ডাক্তারের ভুল চিকিৎসায় গরুর মৃত্যু, চিকিৎসকের কারাদণ্ড রূপগঞ্জে সংঘবদ্ধ ডাকাতদলের গুলিতে ব্যবসায়ী আহত সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৪ জন গ্রেফতার, ১২৫ পিস ইয়াবা উদ্ধার আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদক, কিশোর গ্যাং ও যানজট নিরসনে অটোরিকশা নিয়ন্ত্রণে কঠোর নির্দেশ সরকারি সেবা সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দিতে নারায়ণগঞ্জ সদরে ব্যতিক্রমী কর্মসূচি ‘A Day in A Office’অনুষ্ঠিত আড়াই হাজার মসজিদের ভিতর থেকে উদ্ধার হল পুলিশের লুট হাওয়া পিস্তল সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, মাদকসহ গ্রেপ্তার ১০ নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে বর্ণাঢ্য র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গুমুক্ত নগর গড়ার আহ্বান ডিসির জেলাবাসীর দাবি এসপি শুধু বস্তিতে নয়,অপরাধীদেরপৃষ্ঠপোষক ও গডফাদারদেরও ধরতে হবে সোনারগাঁয়ে মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড, সংশোধনের জন্য কুরআন শরীফ প্রদান

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৪ জন গ্রেফতার, ১২৫ পিস ইয়াবা উদ্ধার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৮:৫০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

সোনারগাঁও প্রতিনিধি :

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযান চালিয়ে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলায় ৩ জন, ওয়ারেন্টভুক্ত ৪ জন, ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রশস্ত্রসহ ১ জন, নিয়মিত মামলায় ২ জন এবং মাদকসেবী ১৪ জনসহ মোট ২৪ জনকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ।

রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) সোনারগাঁ থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে থানা এলাকার বিভিন্ন স্থানে পুলিশের একাধিক টিম বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে মাদকসেবী হিসেবে ছাদেক আলী (৩৮), দেলওয়ার হোসেন ডিকে (৪৪), আলমগীর হোসেন নয়ন (৩৮), সবুজ মিয়া (৩৮), জিয়াউর (৪২), আঃ বাতেন (৬০), আসিফ (২৬), রেদওয়ান (২৪), সওকত মিয়া (২৫), ইব্রাহিম খলিল (২৫), মাসুদ (৩০), কামাল হোসেন, মোনাইম হক সুজন ও সাদ্দাম হোসেনকে গ্রেফতার করা হয়।

এছাড়া মাদক মামলায় নাইম, রুমা আক্তার (৩৫) ও সুরবানু (৩৩)কে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে হারিজ মিয়া ওরফে হারিজ (৩২), মোঃ শাহাবুদ্দিন, ইউসুফ ভূইয়া ও কমল চন্দ্র ঘোষকে গ্রেফতার করা হয়।

নিয়মিত মামলায় সামসুল হক (৪০) ও মোঃ মোনাইম হক সুমন (২৮)কে গ্রেফতার করা হয়েছে।

এদিকে, ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রশস্ত্রসহ মোঃ মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়। তিনি কুমিল্লার চান্দিনা থানার জিরোবাইশ এলাকার বাসিন্দা।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মাদকদ্রব্যের বিস্তার রোধ, কিশোর ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা এবং এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাইসহ সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে সোনারগাঁ থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সোনারগায়ে কথিত ডাক্তারের ভুল চিকিৎসায় গরুর মৃত্যু, চিকিৎসকের কারাদণ্ড

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৪ জন গ্রেফতার, ১২৫ পিস ইয়াবা উদ্ধার

আপডেট সময় : ০৬:৪৮:৫০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬