নারায়ণগঞ্জ ০৩:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোনারগাঁয়ের আনন্দ বাজারে মাদকবিরোধী মানববন্ধন ও র‍্যালি শীতলক্ষা নদীতে বোর্ড থেকে পড়ে নিখোঁজ ফায়ার সার্ভিসের সদস্য জুলাই শহিদ দিবসে শহিদদের স্মরণে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি অর্পণ নারায়ণগঞ্জে নানা আয়োজনে ও যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ১৬ জুলাই শহীদ দিবস সৌদিতে ছিনতাই-প্রতারণা রোধ ও প্রবাসীদের অধিকার রক্ষায় এক টেবিলে রাষ্ট্রদূত ও সাংবাদিকরা হাজীগঞ্জ ফেরিঘাটে র্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও ম্যাগজিনসহ যুবক গ্রেপ্তার ফতুল্লায় নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার কল্যাণ তহবিলের চেক বিতরণে -রাষ্ট্র ও প্রশাসন আপনাদের পাশে আছে : ডিসি রায়হান, কবির নারায়ণগঞ্জে রেল সেতুর পিলারের নিচের মাটি কাটা প্রকল্পেরই অংশ: রেলমন্ত্রী শেখ রবিউল আলম নারায়ণগঞ্জে এইচএসি কেন্দ্র পরিদর্শন: ‘সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্নের প্রত্যাশা’ ডিসির

নারায়ণগঞ্জের প্রবীণ সাংবাদিক শ্যামলের বাসায় মবের মাধ্যমে হামলা ও হত্যার অপচেষ্টা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৮:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • ১১৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ প্রবীণ সাংবাদিক নারায়ণগঞ্জ এডিটরস ক্লাবের সভাপতির বাসায় পূর্ব শত্রুতার জের ধরে শনিবার (৯ মে) সন্ধ্যা সাড়ে ৭ টায় এলাকাস্থ আশরাফ উদ্দীন এর মেয়ে শীর্ষ মাদক সম্রাজ্ঞী হিসেবে খ্যাত আইরিন সুলতানা ওরফে সাথি বহু মামলার আসামী ও তার স্বামী বন্দরের শীর্ষ ডাকাত দলের সদস্য ও মুছাপুর ইউনিয়ন ৬ নং ওয়ার্ডের মেম্বার মনোয়ার হোসেন কে হত্যার উদ্দেশ্যে রক্তাক্ত জখমের মামলার ৯ নং আসামী মোঃ ফারুক সহ আইরিন সুলতানার পরিবারের সদস্য ও অজ্ঞাতনামা সন্ত্রাসী সমেদ সংঘবদ্ধ হয়ে নারায়ণগঞ্জ এর প্রবীন সাংবাদিক শ্যামলের বাসায় অনুপ্রবেশ ঘটিয়ে গুম, খুন, শিশু অপহরণের চেষ্টা, শ্লীলতাহানি সহ মব সৃষ্টি করার লক্ষ্যে অতর্কিত ভাবে শ্যামলের একমাত্র কন্যা ও শিশু নাতনী বয়স ১৪ মাস এবং ঘরে থাকা সাংবাদিক শ্যামলের ঘরের কাজের মানুষ ও তার কন্যার সামনে হত্যার হুমকি দেয় এবং টেনে হিচড়ে ঘর থেকে বের করে নেওয়ার অপচেষ্টা করে। ঘরের কাজের মানুষ থাকাতে বিবাদীদের হীন কর্মকান্ড করতে বাধাগ্রস্ত হয়।

উল্লেখ্য যে, সাংবাদিক শ্যামল তার স্ত্রী ও এক নাতনী কে নিয়ে নারায়ণগঞ্জ এর বরফকলস্থ চৌরঙ্গী পার্কের কমিউনিটি সেন্টারে পূর্ব নির্ধারিত দাওয়াত রক্ষার জন্য গেলে বিবাদীরা সাংবাদিক শ্যামলের অনুপুস্থির সুযোগ নিয়ে অভিযোগে উল্লেখিত বিবাদী গন সমেদ অজ্ঞাতনামা ৭/৮ জন সংঘবদ্ধ হয়ে শ্যামলের বাসায় হামলা করলে সাংবাদিক শ্যামলের কন্যা মোবাইলে তার পিতাকে অবহিত করলে সাংবাদিক শ্যামল ও তার স্ত্রী দাওয়াত রক্ষা না করে তার বাসস্থানে ফেরত আসে। এবং পথিমধ্যে বন্দর থানার অফিসার ইনচার্জ কে মোবাইলে বিষয়টি জানাইলে অফিসার ইনচার্জ তড়িৎ গতিতে ঘটনাস্থলে পুলিশ টিম পাঠায়।

এদিকে সাংবাদিক শ্যামলের বাসায় সিসি ক্যামেরা থাকায়, পুলিশ আসার কথা শুনে শ্যামলের কন্যার ডাক-চিৎকারে আশে পাশের লোকজন জমায়েত এর বিষয় টের পেয়ে বিবাদী গন ঘটনাস্থল ত্যাগ করে। এবং প্রকাশ্যে রাস্তায় গালাগালি গুম, খুন, শিশু অপহরণ সহ রাস্তাঘাটে বাহির হইলে হেনস্তা সহ হত্যার হুমকি দিতে দিতে চলে যায়। এবং পুলিশ আসিলে তদন্ত সাপেক্ষে ঘটনার সত্যতা পায়। পরে সাংবাদিক শ্যামল এ বিষয়ে বন্দর থানায় উপস্থিত হয়ে ৮ জন ও অজ্ঞাতনামা ১০ জনকে বিবাদী করে মামলার লক্ষ্যে অভিযোগ দায়ের করেন।

আরো উল্লেখ্য যে, গত ৫ মে বিবাদীদের ধারাবাহিক অপরাধ সংক্রান্ত বিষয়ে পুলিশ সুপারের কাছে বরাবরে অভিযোগ দায়ের করিলে পুলিশ সুপার এর নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার দায়েরকৃত অভিযোগ অনুধাবন করে অফিসার ইনচার্জ বন্দর কে দ্রুত আইনী ব্যবস্থার নির্দেশ দেন। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে অভিযোগের তিন দিন পার হতে না হতে পুনরায় গতকাল আবার বিবাদী রা শ্যামলের বাসায় হামলা করেন।

এলাকাবাসী সংখ্যালঘু সাংবাদিক ও তার পরিবারের সদস্য দের প্রতি এই হীন কর্মকান্ড ও জীবন বাঁচানোর লক্ষ্যে দ্রুত পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁয়ের আনন্দ বাজারে মাদকবিরোধী মানববন্ধন ও র‍্যালি

নারায়ণগঞ্জের প্রবীণ সাংবাদিক শ্যামলের বাসায় মবের মাধ্যমে হামলা ও হত্যার অপচেষ্টা

আপডেট সময় : ১২:০৮:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬