নারায়ণগঞ্জ ০৬:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ৬০ পিস ইয়াবা উদ্ধার অর্থ আত্মসাত ও শৃঙ্খলা ভঙ্গ করায় সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাব থেকে মোসলেম উদ্দিন ও আমীর হোসেনকে বহিষ্কার আড়াইহাজারে যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার,স্ত্রী আটক রূপগঞ্জে শিক্ষিকার লাঞ্ছিত করার প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন সোনারগাঁয়ে ফ্লাইওভার ব্রিজের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত চাষাঢ়ায় যানজট নিরসনের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে আকস্মিক পরিদর্শনে এসপি হাবিবুর রহমান তীব্র তাপদাহে পথচারী, ট্রাফিক ও শ্রমজীবীদের মাঝে ডিসি-এসপির পানি ও স্যালাইন বিতরণ আইভীর স্লোগানে গ্রেপ্তার আইনজীবীসহ তিনজন সিদ্ধিরগঞ্জে ডালিমগংদের জমি দখলের অভিযোগ শিপুর বিরুদ্ধে সোনারগাঁয়ে ৬ বোতল কেরু মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বন্দরে এআই প্রযুক্তিতে প্রবাসীর স্ত্রীর সঙ্গে প্রতারণা, প্রতারকচক্রকে দ্রুত গ্রেপ্তারের দাবি ভুক্তভোেগীর

স্টাফ রিপোর্টারঃ নারায়ণগঞ্জের বন্দরে এআই প্রযুক্তি ব্যবহার করে সৌদি আরব প্রবাসীর পরিবারকে প্রতারণার মাধ্যমে প্রায় ২ লাখ ৯০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী রোজিনা আক্তার বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বন্দরে ২১ নং ওয়ার্ডের ছালেহনগর এলাকার বাসিন্দা রোজিনা আক্তারের স্বামী সৌদি আরব প্রবাসী। গত ১ মে রাত দেড়টার দিকে অজ্ঞাতনামা প্রতারকচক্র তার স্বামীর ইমো অ্যাকাউন্ট হ্যাক করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে ভুয়া ভিডিও তৈরি করে যোগাযোগ করে।

প্রতারকরা রোজিনা আক্তারকে ফোন দিয়ে জানায়, তার স্বামীকে পুলিশ আটক করেছে এবং তাকে ছাড়িয়ে আনতে দ্রুত টাকা পাঠাতে হবে। স্বামীর নিরাপত্তার কথা চিন্তা করে তিনি বিভিন্ন বিকাশ ও নগদ নম্বরে ধাপে ধাপে মোট ১ লাখ ৯০ হাজার টাকা পাঠান।

এছাড়া একই কৌশলে রোজিনা আক্তারের ননদের স্বামীর কাছ থেকেও আরও ১ লাখ টাকা হাতিয়ে নেয় প্রতারকচক্র। সব মিলিয়ে মোট ২ লাখ ৯০ হাজার টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

ভুক্তভোগীর দাবি, প্রতারকরা বিভিন্ন মোবাইল নম্বর ও মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট ব্যবহার করে পরিকল্পিতভাবে এই প্রতারণা সংঘটিত করেছে।

এ ঘটনায় বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগী প্রতারকচক্রকে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ৬০ পিস ইয়াবা উদ্ধার

বন্দরে এআই প্রযুক্তিতে প্রবাসীর স্ত্রীর সঙ্গে প্রতারণা, প্রতারকচক্রকে দ্রুত গ্রেপ্তারের দাবি ভুক্তভোেগীর

আপডেট সময় : ০৯:৪০:৩৪ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬