নারায়ণগঞ্জ ০১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গ্রেপ্তার এড়াতে মোটা অঙ্কের লেনদেন? এসআই অলিউল্লাহর বিরুদ্ধে গোপন বৈঠকের অভিযোগ সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি গঠন নিয়ে শুরু হয়েছে ভেলকিবাজি সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী ও ডাকাতি মামলার আসামিসহ গ্রেপ্তার ১৯ নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের গণশুনানি ভুক্তভোগীদের আস্থার স্থানে পরিণত সোনারগাঁয়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা রূপগঞ্জে পৃথক মামলায় পাঁচজনের কারাদণ্ড সরকার বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে- সমাজকল্যাণ মন্ত্রী সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ ৩জন গ্রেপ্তার বিন মিশাল ট্রাভেলসের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে রিয়াদে সংবাদ সম্মেলন রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ

এখন দেশে আর নেতৃত্বের সংকট নেই : অধ্যাপক মামুন মাহমুদ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১১:১৭ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ২৮৪ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, এখন আমাদের দেশে আর নেতৃত্বের সংকট নেই। কারণ খালেদা জিয়ার পরে সেই জায়গায় দলের এবং দেশের হাল ধরেছেন তারেক রহমান। সুতরাং খালেদা জিয়ার উপরে যেমনি বাংলাদেশের ১৮ কোটি মানুষ আস্থা এবং ভরসা রাখতেন, বিশ্বাস রাখতেন তেমনি তারেক রহমানের উপরে আবারও মানুষের সেইরকম আস্থার জায়গা তৈরি হয়েছে।
রবিবার (১৮ জানুয়ারী) বিকেলে সিদ্ধিরগঞ্জের এসও রোড এলাকায় সাবেক ছাত্রদল নেতৃবৃন্দের উদ্যোগে এবং থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেনের সার্বিক সহযোগিতায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।

এসময় মামুন মাহমুদ বলেন, আমাদের নেত্রী চিন্তা করেছিলেন উনার মৃত্যুর পরে এদেশের মানুষ নেতৃত্বের সংকটে যদি ভোগে অথবা যদি নেতা খুঁজে না পায় তাই উনি মৃত্যুর মাত্র চার দিন আগে তার পুত্র তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে এনেছিলেন। বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর আদর্শ অনুসরণ করেই বিএনপি জনগণের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে।

এসময় তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির প্রার্থী আজারুল ইসলাম মান্নানের জন্যও দোয়া প্রার্থনা করেন।

সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক মো: জাকির হোসেনের সভাপতিত্বে এবং সাবেক ছাত্র দল নেতা জুয়েল রানার সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অকিল উদ্দিন ভুইয়া, রিয়াজুল ইসলাম রিয়াজ, সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সদস্য সচিব শাহ আলম হীরা, সাবেক যুগ্ম আহ্বায়ক মোল্লা সাখাওয়াত হোসেন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান মৃধা, মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোয়াজ হোসেন মানিক, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য কাজী মাজেদুল হক, থানা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি তৈয়ব আল হোসাইন, নাসিক ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক মনির হোসেন, নাসিক ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, নাসিক ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন, নাসিক ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম দেওয়ানসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

গ্রেপ্তার এড়াতে মোটা অঙ্কের লেনদেন? এসআই অলিউল্লাহর বিরুদ্ধে গোপন বৈঠকের অভিযোগ

এখন দেশে আর নেতৃত্বের সংকট নেই : অধ্যাপক মামুন মাহমুদ

আপডেট সময় : ০১:১১:১৭ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬