নারায়ণগঞ্জ ১২:১৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে চার মামলার সাক্ষী কে এই লিটন গাজী? অতীত ও বর্তমান রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন আড়াইহাজারে হাসপাতাল মালিকদের সংবাদ সম্মেলন: নবায়ন প্রক্রিয়াধীন, অবৈধ নয় গ্রেপ্তার এড়াতে মোটা অঙ্কের লেনদেন? এসআই অলিউল্লাহর বিরুদ্ধে গোপন বৈঠকের অভিযোগ সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি গঠন নিয়ে শুরু হয়েছে ভেলকিবাজি সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী ও ডাকাতি মামলার আসামিসহ গ্রেপ্তার ১৯ নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের গণশুনানি ভুক্তভোগীদের আস্থার স্থানে পরিণত সোনারগাঁয়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা রূপগঞ্জে পৃথক মামলায় পাঁচজনের কারাদণ্ড সরকার বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে- সমাজকল্যাণ মন্ত্রী সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ ৩জন গ্রেপ্তার

হাদিকে গুলি করার প্রতিবাদে সিদ্ধিরগঞ্জে ছাত্র জনতার বিক্ষোভ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৩:০৫ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • ৫৪৫ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখ সারির নেতা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদির ওপর সন্ত্রাসী হামলা ও গুলি করার প্রতিবাদে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিক্ষোভ মিছিল হয়েছে। শনিবার(১৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩ টায় ছাত্র-জনতার ব্যানারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিটাগাংরোড এলাকায় মিছিল করা হয়।

মিছিলটি ডাচ বাংলা ব্যাংকের সামনে থেকে বের হয়ে ঢকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে মাদানীনগর কুয়েতপ্লাজা হয়ে শিমরাইল ট্রাক টার্মিনালে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

জুলাই যোদ্ধা জে এম আলমগীর হোসাইনের সঞ্চালনায় এ সমাবেশে নারায়ণগঞ্জ মহানগর ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি প্রকৌশলী আসাদুজ্জামান রাকিব বলেন, উসমান হাদি জুলাইয়ের অন্যতম আইকনিক নেতা, তাই হাদিদের কখনো শেষ করা যাবেনা। কাপুরুষের মত যারা তাকে গুলি করেছে তাদের মনে রাখতে হবে গুলি কিংবা হত্যা করে বিপ্লবীদের শেষ করা যায় না। তিনি দ্রুত হামলাকারীদের সনাক্ত করে বিচারের মুখোমুখি ও জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি দাবি জানান।

এ মিছিল সমাবেশে অংশ গ্রহণ করেন, সিদ্ধিরগঞ্জ এলাকার অন্যতম জুলাই যোদ্ধা আল মামুন, নীলয় খান, ফয়সাল মুত্তাকি, জাহিদ, অভি, ফয়সাল হোসাইন ও আবির প্রমুখ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে চার মামলার সাক্ষী কে এই লিটন গাজী? অতীত ও বর্তমান রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন

হাদিকে গুলি করার প্রতিবাদে সিদ্ধিরগঞ্জে ছাত্র জনতার বিক্ষোভ

আপডেট সময় : ০৭:৫৩:০৫ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫