নারায়ণগঞ্জ ০২:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে নারায়ণগঞ্জে ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর মানববন্ধন কাশিপুর কল্যাণী খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ খাল পুনঃখনন শুরু, তৎপর সদর উপজেলা প্রশাসন অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রি: ফতুল্লার সুন্দরবন রেস্তোরাঁর মালিক গ্রেপ্তার ডেঙ্গু ও জলাবদ্ধতা রোধে নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযানে ডিসি মো:রায়হান কবির সিদ্ধিরগঞ্জে ২ কোটি টাকা চাঁদার দাবিতে নির্মাণ সামগ্রী লুটের অভিযোগ যুবদল নেতার ২০ হাজার ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ ঈদুল আজহায় নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী আহত সাংবাদিককে দেখতে আর্থিক সহায়তা নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের ঈদে অতিরিক্ত ভাড়া আদায়: নারায়ণগঞ্জে ৩ পরিবহনকে ১০ হাজার টাকা জরিমানা ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগ: মোতায়েন ১১৪ আনসার ও স্বেচ্ছাসেবক

গিয়াস-মামুনের পূজার অপেক্ষায় মান্নান

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১০:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • ৩০২ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: প্রবীণ বিচক্ষণ রাজনীতিবীদ সাবেক এমপি গিয়াস উদ্দিন ও জনপ্রিয় ত্যাগী নেতা অধ্যাপক মামুন মাহমুদকে চ্যালেঞ্চ করে সিদ্ধিরগঞ্জে রাজনৈতিক আধিপত্য বিস্তার করতে মরিয়া হয়ে উঠেছেন সোনারগাঁয়ের আজহারুল ইসলাম মান্নান। মনোনয়ন দৌঁড়ে জিতে অশিক্ষিত মান্নান স্বনামধন্য উচ্চশিক্ষিত গিয়াস উদ্দিন ও মামুন মাহমুদের কাছ থেকে পুজা পাওয়ার স্বপ্ন দেখছেন। দলীয় স্বার্থে কেন্দ্রেীয় নির্দেশে গিয়াস উদ্দিন ও মামুন মাহমুদ তাকে পূজা দিবে এমন ভাব নিয়ে চামচিকাদের মাতব্বর বানিয়ে সিদ্ধিরগঞ্জে সভা সমাবেশ করে গরম বক্তব্য দিয়ে যাচ্ছেন নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পাওয়া মুর্খ আজহারুল ইসলাম মান্নান। এতে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মাঝে সৃষ্টি হচ্ছে চরম ক্ষোভ। মান্নানের অর্থের কাছে রাজনৈতিক ক্যারিয়ার বিসর্জন দিতে হবে এ কষ্ঠে বুক ফাটলেও মুখ ফুটে কিছু বলতে পারছেনা বলে মন্তব্য করেছেন বিএনপির একাধিক ত্যাগী নেতা।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক একজন বিএনপি নেতা বলেন, বর্তমানে আওয়ামী লীগের সাবেক এমপি শামীম ওসমান ও তার অনুসারী সন্ত্রাসীরা এলাকায় নেই। ফলে কোথাও শামীম ওসমানের কর্তৃত্ব নেই। অথচ আজহারুল ইসলাম মান্নান সভা সমাবেশে বক্তব্য দিচ্ছেন সিদ্ধিরগঞ্জে কোন গডফাদারের নির্দেশ চলবেনা। এখন তিনি গডফাদার বলতে কাকে বুঝাচ্ছেন। মূলত তিনি সাবেক এমপি গিয়াস উদ্দিনকে ইঙ্গিত করে এমন কথা বলছেন বলে মনে করছেন এ নেতা। কারণ, গিয়াস উদ্দিনের নামের আগেও গডফাদার তকমা রয়েছে। তাই গিয়াস উদ্দিনের নির্দেশ সিদ্ধিরগঞ্জে আর চলবে না এটাই মান্নান ঈশারা ইঙ্গিতে বুঝাচ্ছেন বলে ধরে নিয়েছেন অনেক বিএনপি নেতা।

জানা গেছে, সিদ্ধিরগঞ্জে আয়োজিত আজহারুল ইসলাম মান্নানের সভা সমাবেশে থানা এলাকার মূলধারার বিএনপি নেতাকর্মীরা অংশ গ্রহণ করছেনা। বিতর্কিত জনবিচ্ছন্ন সহযোগী সংগঠনের কিছু নেতাকর্মীদের নিয়ে সভা সমাবেশ করছেন মান্নান। এসব চামচিকা মার্কা নেতাদের মাতব্বর বানিয়ে নির্বাচনী গণসংযোগ সভা সমাবেশ করে মান্নান সিদ্ধিরগঞ্জের প্রভাশালী জনপ্রিয় নেতাদের চপেটাঘাত করছেন বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষক মহল। এমন চপেটাঘাত খেয়েও শেষ পর্যন্ত দলের স্বার্থে ও নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে গিয়াস-মামুন তাদের কর্মীসমর্থক নিয়ে মান্নানের পক্ষে মাঠে নামবেন এমনটাই মনে করছেন সিদ্ধিরগঞ্জে মান্নানের পক্ষে মাঠে নামা সহযোগী সংগঠনের কিছু নেতা।

প্রবীণ ও বিজ্ঞ রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, যেহেতু গিয়াস উদ্দিন ও মামুন মাহমুদ নারায়ণগঞ্জ- আসনের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তারা মনোনয়ন বঞ্চিত হওয়ায় এখন থেকে মান্নানের পক্ষে মাঠে না নেমে পরে নামে সেটা হবে তাদের জন্য রাজনৈতিক আত্মগাতী সিদ্ধান্ত। এখন তারা আলাদাভাবে সভা সমাবেশ করে পরে মান্নানের সাথে গেলে তাদের রাজনৈতিক ইমেজ নষ্ট হবে। অদূর ভবিষ্যতে নেতাকর্মীদের কাছে তাদের গ্রহণযোগ্যতা থাকবে না বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষক মহল।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে নারায়ণগঞ্জে ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর মানববন্ধন

গিয়াস-মামুনের পূজার অপেক্ষায় মান্নান

আপডেট সময় : ০৬:১০:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫