নারায়ণগঞ্জ ০৭:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ ৩জন গ্রেপ্তার বিন মিশাল ট্রাভেলসের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে রিয়াদে সংবাদ সম্মেলন রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ শ্রমিক অসন্তোষ নিরসন সহ শিল্পাঞ্চলে স্বস্তি ফেরাতে মাঠে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন যখন যে দল ক্ষমতায় আসে সে দলে মিশে যায় বহুরূপী বাচ্চু নাসিক ৩ নং ওয়ার্ডে বেপরোয়া ভূমিখেকো বাচ্চু শান্তিপূর্ণ দুর্গোৎসব উদযাপনে এসপি হাবিবুর রহমানকে পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় নারায়ণগঞ্জ সদর উপজেলায় একযোগে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান যুবলীগ, না যুবদল—রূপগঞ্জে আজিজুল মালুমকে ঘিরে রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন অসহায় নারীকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন দিয়ে পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জ ডিসি

নারায়ণগঞ্জ সদর ইউএনও’র সঙ্গে কুতুবপুর নাসিক অন্তর্ভুক্ত করণ বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দের সাক্ষাৎ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২১:২৬ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • ৩৪৫ বার পড়া হয়েছে

ফতুল্লা প্রতিনিধি : কুতুবপুর ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত করার সামগ্রিক অগ্রগতির বিষয়ে জানার জন্য নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা শিরিন এর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন কুতুবপুর ইউনিয়নকে নাসিকে অন্তর্ভুক্তকরণ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হাজী মোঃ শহিদুল্লাহ্‌ ও কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

রোববার ২ নভেম্বর দুপুরে কুতুবপুর ইউনিয়নকে নাসিকে অন্তর্ভুক্ত করণ বাস্তবায়ন কমিটির আহবায়ক হাজী মো : শহিদুল্লাহর নেতৃত্বে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ কালে উপস্থিত ছিলেন কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক হাজী মো :নুরুল হক জমাদ্দার,সদস্য সচিব এস এম কাদির, সদস্য হাজী মোহাম্মদ আলী, সাইফ রেজা সুমন প্রমুখ।

এসময় কুতুবপুর ইউনিয়ন নাসিক অন্তর্ভুক্ত করণ বাস্তবায়ন কমিটির আহবায়ক হাজী মো: শহীদুল্লাহ সহ সকল নেতৃবৃন্দের দাবির কথা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা শিরিন গুরুত্বের সাথে মনোযোগ সহকারে শোনেন এবং তিনি বলেন ,আমরা জনগণের সেবক, জনগণের মতামতকে গুরুত্ব দিয়েই আমরা কাজ করি।এব্যাপারে কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জনগণের মতামত ও গণশুনানির ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। গণশুনানি পাওয়ার পর এই রিপোর্ট আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠাবো।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ ৩জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জ সদর ইউএনও’র সঙ্গে কুতুবপুর নাসিক অন্তর্ভুক্ত করণ বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দের সাক্ষাৎ

আপডেট সময় : ০৫:২১:২৬ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫